TRENDING:

কলকাতা থেকে উদ্ধার ১৯৭ কেটি নিষিদ্ধ চিনা পার্টিড্রাগ !

Last Updated:

নাইট ক্লাব ৷ পার্টি ৷ হাই-ফাই লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে পড়ছে আজকের তরুণ প্রজন্ম ৷ কিন্তু বাড়ি থেকে হাতখরচে পোষাচ্ছে না ৷ তাই মাদক পাচারে ক্রমশ নাম জড়াচ্ছে শহরের নামী দামী কলেজের পড়ুয়াদের ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নাইট ক্লাব ৷ পার্টি ৷ হাই-ফাই লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে পড়ছে আজকের তরুণ প্রজন্ম ৷ কিন্তু বাড়ি থেকে হাতখরচে পোষাচ্ছে না ৷ তাই মাদক পাচারে ক্রমশ নাম জড়াচ্ছে শহরের নামী দামী কলেজের পড়ুয়াদের ৷ এবার পুলিশ এবং গোয়েন্দাদের চিন্তা বাড়িয়ে কলকাতায় মাদক চক্রে মিলল চিনা যোগ ! নিষিদ্ধ পার্টি ড্রাগ চিন থেকে এনে দিল্লি ও মুম্বইয়ে পাচারের ছক কষছিল পাচারকারীরা ৷ এই ঘটনায় ৫ চিনা নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ ৷
advertisement

আরও পড়ুন: হাসপাতাল থেকে মায়ের মৃত্যুর খবর পেতেই মানসিক অবসাদে আত্মঘাতী তরুণী

গোপন সূত্রে খবর পেয়ে, শনিবার দুপুরে কলকাতা স্টেশনে অভিযান চালায় পুলিশ ৷ শিয়ালদহ থানার জিআরপি এবং এনসিবির যৌথ অভিযানে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতদের কাছ থেকে ১৯৭ কেজি অ্যামফেটামিন উদ্ধার হয়েছে ৷ যার আনুমানিক মূল্য প্রায় ৪০ কোটি টাকা বলে নারকোটিক বিভাগ সূত্রে খবর ৷

advertisement

একইসঙ্গে তাদের কাছ থেকে মিলেছে ২টি চিনা ও ৩টি ভারতীয় সিম কার্ড ৷ আরও ২টি সিমকার্ডের তথ্য মেলেনি ৷ এছাড়াও তাদের কাছ থেকে মিলেছে নকল পাসপোর্ট ও ভিসা ৷ অ্যামফেটামিন ড্রাগ সাধারণত পার্টির সময় ব্যবহার করা হয়ে থাকে ৷ কলকাতার পার্টিগুলোতে কি আদৌ পাচার করা হত ড্রাগগুলিকে ? সেই বিষয়টিও তদন্ত করছে পুলিশ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

পুলিশের প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, ২২ জুন ভারতে আসেন ধৃতরা ৷ দিল্লি ও মুম্বইয়ে মাদক পাচারের ছক ছিল ৷ চিন থেকেই আনা হয় এই পার্টি ড্রাগ ৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতা থেকে উদ্ধার ১৯৭ কেটি নিষিদ্ধ চিনা পার্টিড্রাগ !