গোপন সূত্রে খবর পেয়ে ওই হোমে অভিযান চালায় সিআইডির একটি বিশেষ দল। সেই অভিযানেই মিলেছে সাফল্য। জানা গিয়েছে, বাদুরিয়া কাণ্ডে এক অভিযুক্ত ওই শিশুদের পাচার করে ঠাকুরপুকুরের হোমে রেখেছিল। হোমের তিনতলা ভাড়া নিয়েছিল ওই মহিলারা ৷ অস্বাস্থ্যকর পরিবেশ রাখা হয়েছিল ওই ১০ শিশুকন্যাকে ৷ উদ্ধার হওয়া শিশুগুলিকে আপাতত জোকা হাসপাতালে ইএসআই হাসপাতালে রাখা হয়েছে ৷
advertisement
সিআইডি সূত্রে খবর, শিশুকন্যাগুলিকে কম্বল চাপা দিয়ে রাখা হয়েছিল ৷ এই হোমের গ্রাউন্ড ফ্লোরে পুরুষ মানসিক রোগী এবং একতলায় থাকে মহিলা মানসিক রোগীদের ৷ হোমের অন্যতম মালিক পুতুল বন্দ্যোপাধ্যায় ৷ পুতুলের ভাই মহেশ হালদারও হোমের অংশীদার ৷ ঠাকুরপুকুরের েই হোমে আপাতত পুলিশ মোতায়েন করা হয়েছে ৷
advertisement
Location :
First Published :
Nov 25, 2016 12:46 PM IST
