আরও পড়ুন : ভারতীয় শিল্পীদের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী
চারধামের এক ধাম কেদারনাথ মন্দির। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে মন্দাকিনী নদীর তীরে চারদিক ঘেরা বরফের মাঝে এই মন্দির। যেখানে বিরাজমান মহাদেব। বছরের ছ’মাস শীতের সময় বন্ধ থাকে কেদারনাথ মন্দির। গর্ভগৃহে থাকে শিবলিঙ্গ।
অক্ষয় তৃতীয়ার পর ফের সাধারণের জন্য মন্দির খোলা হয়। প্রতিবছরই এই নিয়মে ছ’মাসের জন্য খোলা থাকে মন্দির। মহাদেবের দর্শনে শনিবার থেকেই দীর্ঘ পথ পেরিয়ে ভিড় জমান পুণ্যার্থীরা। রবিবার সকালে গর্ভগৃহ থেকে শিবলিঙ্গ মন্দিরে আনার পরই মূল ফটক খুলে দেওয়া হয়।
advertisement
ভিনরাজ্যের বিভিন্ন বয়সের মানুষের কাতারে কাতারে ভিড়ে মন্দির চত্বরে যেন উৎসবের মেজাজ।
Location :
First Published :
Apr 29, 2018 12:09 PM IST
