TRENDING:

Job Alert: বেতন ১ লক্ষ ৫০ হাজারেরও বেশি, ৪০০০ শূন্যপদে নিয়োগ, আজই আবেদন করুন

Last Updated:

TRB Assistant Professor Recruitment: রিক্রুটমেন্ট বোর্ড, তামিলনাড়ু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ পরীক্ষার জন্য নির্দেশিকা জারি করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সম্প্রতি তামিলনাড়ু সহকারী অধ্যাপক পদের জন্য সরকারি নিয়োগের কথা ঘোষণা করেছে। এর জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়াও শুরু হয়েছে। ৫৭ বছরের কম বয়সী যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে trb.tn.gov.in গিয়ে আবেদন করতে পারেন। আবেদন করার আগে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তি পড়ে নিতে হবে।
বেতন ১ লক্ষ ৫০ হাজারেরও বেশি, ৪০০০ শূন্যপদে নিয়োগ, জেনে নিন বিশদে
বেতন ১ লক্ষ ৫০ হাজারেরও বেশি, ৪০০০ শূন্যপদে নিয়োগ, জেনে নিন বিশদে
advertisement

এই নিয়োগের আওতায় সরকারি আর্টস ও সায়েন্স কলেজ এবং সরকারি এডুকেশন কলেজে ৪ হাজার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। ইচ্ছুক যোগ্য প্রার্থীরা আগামী ২৯ এপ্রিল, ২০২৪ তারিখের মধ্যে নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করতে পারেন। রিক্রুটমেন্ট বোর্ড, তামিলনাড়ু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ পরীক্ষার জন্য নির্দেশিকা জারি করেছে।

টিআরবি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ ২০২৪: আবেদন পদ্ধতি

advertisement

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত নির্দেশিকা অনুসরণ করে আবেদনপত্র পূরণ করতে হবে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য ও বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ পরীক্ষা আগামী ৪ অগাস্ট, ২০২৪ তারিখে আয়োজন করা হবে। প্রার্থীদের সরকারী ওয়েবসাইটে trb.tn.gov.in নিয়োগের সঙ্গে সম্পর্কিত সর্বশেষ আপডেট চেক করার পরামর্শ দেওয়া হচ্ছে।

টিআরবি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ ২০২৪: আবেদন ফি

advertisement

অধ্যাপক পদের জন্য ফর্ম পূরণ করার সময়, প্রার্থীদের আবেদন ফিও জমা দিতে হবে। এসসি, এসসিএ, এসটি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের আবেদন ফি হিসাবে ৩০০ টাকা জমা দিতে হবে। সাধারণ বিভাগের প্রার্থীদের ৬০০ টাকা দিতে হবে। নিয়োগ পরীক্ষার ফি নেটব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে অনলাইন মোডে দেওয়া যেতে পারে।

আরও পড়ুন- শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

advertisement

টিআরবি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ ২০২৪: আবেদনের পদ্ধতি

স্টেপ ১- অফিসিয়াল ওয়েবসাইটে https://www.trb.tn.gov.in যেতে হবে

স্টেপ ২- হোমপেজে টিআরবি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ২০২৪ লিঙ্কে ক্লিক করতে হবে।

স্টেপ ৩- প্রয়োজনীয় বিবরণ পূরণ করতে হবে।

স্টেপ ৪- ফি সহ আবেদনপত্র জমা দিতে হবে।

স্টেপ ৫- ডকুমেন্ট জমা দিতে হবে।

স্টেপ ৬- ভবিষ্যতের রেফারেন্সের জন্য ফর্মের একটি প্রিন্টআউট নিতে হবে।

advertisement

টিআরবি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ ২০২৪: যোগ্যতা

তামিলনাড়ু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ পরীক্ষার জন্য যোগ্যতার মানদণ্ড প্রকাশ করেছে। যদি এই মানদণ্ডের সঙ্গে মানানসই হন তবেই প্রার্থীরা শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন।

প্রার্থীদের ন্যূনতম ৫৫% নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে (অথবা পয়েন্ট স্কেলে সমতুল্য গ্রেড থাকতে হবে), কোনও ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাসঙ্গিক বা সংশ্লিষ্ট বিষয়ে সমমানের ডিগ্রি প্রাপ্ত হতে হবে।

টিআরবি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ ২০২৪: বয়স সীমা

প্রার্থীদের বয়স ১ জুলাই, ২০২৪ অনুযায়ী ৫৭ বছরের কম হতে হবে।

টিআরবি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ ২০২৪: বেতন

সেরা ভিডিও

আরও দেখুন
এসআইআর ঘিরে মোথাবাড়িতে নজিরবিহীন কাণ্ড! এন‌আইএ তদন্তে কী উঠে এল? জানুন
আরও দেখুন

নির্বাচিত প্রার্থীদের ৫৭,৭০০-১,৮২,৪০০ টাকা (লেভেল ১০) বেতন দেওয়া হবে

বাংলা খবর/ খবর/চাকরি/
Job Alert: বেতন ১ লক্ষ ৫০ হাজারেরও বেশি, ৪০০০ শূন্যপদে নিয়োগ, আজই আবেদন করুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল