TRENDING:

Railway Recruitment 2023: নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের অধীনে ২০০০ শূন্যপদে নিয়োগ, জানুন বিশদে

Last Updated:

প্রার্থীদের আগামী ১২ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement

রেলওয়ে রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১২ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

advertisement

আরও পড়ুন: আইআইটি খড়গপুরে প্রজেক্ট ইঞ্জিনিয়ার নিয়োগ,জানুন বিশদে

রেলওয়ে রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ২০০০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে
পদের নাম অ্যাপ্রেন্টিস
শূন্যপদের সংখ্যা ২০০০
কাজের স্থান ভারত
নির্বাচন পদ্ধতি বিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরু বর্তমানে চলেছে
শিক্ষাগত যোগ্যতা বিশদ দেখুন
বেতনক্রম বিশদ দেখুন
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদনের শেষ তারিখ ১২.০২.২০২৩

advertisement

রেলওয়ে রিক্রুটমেন্ট ২০২৩: শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীদের দশম শ্রেণি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।

রেলওয়ে রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা

এই পদে আবেদনের জন্য বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য ১০ বছর পর্যন্ত বয়সের উর্ধ্বসীমায় শিথিলতা প্রদান করা হয়েছে।

রেলওয়ে রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি

advertisement

প্রার্থীদের নর্থ ওয়েস্টার্ণ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে rrcjaipur.in গিয়ে লগ ইন করতে হবে

হোমপেজে সর্বশেষ বিজ্ঞপ্তিটিতে গিয়ে ইভেন্ট বিভাগের অধীনে অ্যাপ্রেন্টিস নিয়োগের লিঙ্কটিতে ক্লিক করতে হবে

প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য যেমন ইমেল আইডি, ফোন নম্বর এবং অন্যান্য তথ্য জমা দিয়ে একটি নতুন রেজিস্ট্রেশন লিঙ্ক তৈরি করতে হবে

আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে

advertisement

এবারে অ্যাকাউন্টে লগ-ইন করে আবেদন ফি জমা দিতে হবে

আবেদনপত্রটি পূরণ করতে হবে

সমস্ত ডকুমেন্টের কপি স্ক্যান করে ফাইলের সঙ্গে অ্যাটাচ করে পাঠাতে হবে

আবেদনপত্রটি জমা করতে হবে

আবেদনপত্রের একটি কপি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখতে হবে

আরও পড়ুন: অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডে বিভিন্ন পদে নিয়োগ, জানুন বিশদে

রেলওয়ে রিক্রুটমেন্ট ২০২৩: নির্বাচন পদ্ধতি

প্রার্থীরা যে ট্রেডে আবেদন করেছেন সেই ট্রেডের দশম শ্রেণীতে তাঁদের নম্বর এবং আইটিআই-তে প্রাপ্ত স্কোরের ভিত্তিতে একটি মেধা তালিকা প্রস্তুত করে নির্বাচন করা হবে।

রেলওয়ে রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন ফি

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

এসসি/এসটি, বেঞ্চমার্ক প্রতিবন্ধী, মহিলা প্রার্থী ব্যতীত সকল প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।

বাংলা খবর/ খবর/চাকরি/
Railway Recruitment 2023: নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের অধীনে ২০০০ শূন্যপদে নিয়োগ, জানুন বিশদে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল