TRENDING:

Group D Recruitment Scam: 'গঙ্গার মতো স্বচ্ছ নয় Waiting List...', গ্রুপ- ডি নিয়োগ নিয়ে কমিশনকে সতর্কবাণী বিচারপতির!

Last Updated:

Group D Recruitment Scam: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সম্প্রতি ১৯১১ জন কর্মরত গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হয়েছে। এই ১৯১১ জনের শূন্যপদে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ প্রক্রিয়াও শুরু করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গ্রুপ ডির নিয়োগ সংক্রান্ত একটি মামলার প্রেক্ষিতে এবার তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর। গ্রুপ- ডি র 'ওয়েটিং লিস্ট' কিন্তু মোটেও স্বচ্ছ নয়, এমন বার্তাই দিলেন বিচারপতি বসু। তিনি স্পষ্টই বলেন, "মনে রাখতে হবে, 'গঙ্গার মত স্বচ্ছ নয় ওয়েটিং লিস্ট।" তাই অনেক বেশি সতর্ক থাকতে হবে স্কুল সার্ভিস কমিশনকে।
গ্রুপ ডির নিয়োগ মামলা
গ্রুপ ডির নিয়োগ মামলা
advertisement

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সম্প্রতি ১৯১১ জন কর্মরত গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হয়েছে। এই ১৯১১ জনের শূন্যপদে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ প্রক্রিয়াও শুরু করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে দায়ের হওয়া মামলাও এই মুহূর্তে বিচারাধীন। এমতাবস্থায় বিচারপতি বসুর আজকের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ন বলে মনে করছেন আইনজীবীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন
বাংলা খবর/ খবর/চাকরি/
Group D Recruitment Scam: 'গঙ্গার মতো স্বচ্ছ নয় Waiting List...', গ্রুপ- ডি নিয়োগ নিয়ে কমিশনকে সতর্কবাণী বিচারপতির!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল