TRENDING:

AAI Recruitment 2023: জুনিয়র এক্সিকিউটিভ পদে সরকারি চাকরিতে নিয়োগ, বেতন ১২ লাখ

Last Updated:

এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়া-তে এক্সিকিউটিভ পদে নিয়োগ চলছে৷ মোট ২৭২ টি শূন্য পদ রয়েছে৷ যোগ্য প্রার্থীরা যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করুন৷ নির্বাচিত প্রার্থীরা বেতন পাবেন ১২ লাখ টাকা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
# নয়াদিল্লি:  এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়া(Airport Authority of India) তে এক্সিকিউটিভ পদে নিয়োগ চলছে৷ মোট ২৭২ টি শূন্য পদ রয়েছে৷ যোগ্য প্রার্থীরা যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করুন৷ নির্বাচিত প্রার্থীরা বেতন পাবেন ১২ লাখ টাকা৷ AAI তার অফিসিয়াল ওয়েবসাইট www.aai.aero-তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে৷
advertisement

বিমানবন্দর কতৃপক্ষের এই চাকরির জন্য আবেদনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ২৩ ডিসেম্বর থেকে৷ ২১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে৷ যাঁরা ভাল সরকারি চাকরির খুজছেন তাঁরা যত শীঘ্র পারেন আবেদন করুন৷

শূন্যপদ, আবেদন প্রক্রিয়া সহ বেতন সম্পর্কে বিস্তারিত জেনে নিন

আরও পড়ুন: সামনেই GATE-পরীক্ষা, তার আগেই পিছিয়ে গেল অ্যাডমিট কার্ডের প্রকাশের তারিখ, কবে পাওয়া যাবে জেনে নিন

advertisement

শূন্যপদের বিস্তারিত বিবরণ

জুনিয়র এক্সিকিউটিভ (সিভিল ইঞ্জিনিয়ারিং) : ৩২ টি পদ

জুনিয়ার এক্সিকিউটিভ (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং) : ৪৭ টি পদ

জুনিয়র এক্সিকিউটিভ (ইলেকট্রনিক্স) : ১৮৭ টি পদ

জুনিয়র এক্সিকিউটিভ (আর্কিটেক্ট) : ৬ টি পদ

নিয়োগ প্রক্রিয়া

গেট ২০২০ অথবা গেট ২০২১ অথবা গেট ২০২২-এর ফলাফলের ওপর নির্ভর করে জুনিয়র এক্সিকিউটিভ পদে নির্বাচিত প্রার্থীদের চয়ন করা হবে৷

advertisement

আবেদন ফি

সাধারণ বিভাগের প্রার্থীদের এএআই-তে নিয়োগের জন্য ৩০০ টাকা আবেদন ফি দিতে হবে। একই সময়ে, SC, ST, মহিলা এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কোনো ধরনের ফি দিতে হবে না। অনলাইন আবেদন প্রক্রিয়া চলাকালীন প্রার্থীদের আবেদন ফি জমা করতে হবে৷

আরও পড়ুন: SET Examination 2023: বাংলাতেই প্রশ্নপত্র? রবিবারের SET পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত কলেজ সার্ভিস কমিশনের! জানুন শেষ মুহূর্তের আপডেট

advertisement

বেতন ক্রম

জুনিয়র এক্সিকিউটিভ এই পদে নির্বাচিত প্রার্থীরা প্রতি বছর ১২ লাখ টাকা বেতন পাবেন

আবেদনের তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু : ২২ ডিসেম্বর ২০২২

অনলাইনে আবেদনের শেষ তারিখ: ২১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

সরকারি চাকরির জন্য যাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা এই সুযোগ হাতছাড়া করবেন না৷

বাংলা খবর/ খবর/চাকরি/
AAI Recruitment 2023: জুনিয়র এক্সিকিউটিভ পদে সরকারি চাকরিতে নিয়োগ, বেতন ১২ লাখ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল