TRENDING:

Jalpaiguri News: ৪০ লক্ষ টাকা মূল্যের বার্মাটিক কাঠ উদ্ধার! জলপাইগুড়িতে গ্রেফতার গাড়ির চালক

Last Updated:

Jalpaiguri News: শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের কাঠ বোঝাই একটি কন্টেনার আটক করেন বনকর্মীরা। আটক গাড়িতে তল্লাশি করলে প্রায় ৪০ লক্ষ টাকার বার্মাটিক কাঠ উদ্ধার হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: অসম থেকে কলকাতায় পাচারের আগেই জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার ফাটাপুকুর এলাকা থেকে রবিবার ভোররাতে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের কাঠ বোঝাই একটি কন্টেনার আটক করেন বনকর্মীরা। আটক গাড়িতে তল্লাশি করলে প্রায় ৪০ লক্ষ টাকার বার্মাটিক কাঠ উদ্ধার হয়।
লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার
লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার
advertisement

আরও পড়ুন: আইপিএল-এর জন্য ফিরল ভাগ্য! রাতারাতি কোটিপতি হয়ে গেলেন দিনমজুর, কীভাবে জানেন!

জানা গিয়েছে, গুয়াহাটি থেকে কলকাতায় পাচারের উদ্দেশ্যে কাঠগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে।ধৃতের নাম রাম ভিলাস। উত্তর প্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতকে সোমবার জলপাইগুড়ি আদালতে পেশ করে বন দফতর।

advertisement

View More

প্রসঙ্গত সেই এলাকা কাঠ পাচারের ঘাঁটি হয়ে দাঁড়িয়েছে। দিন কয়েক বাদে বাদেই ধরা পড়ছে বিপুল অর্থের কাঠ গাড়ি। আবার কখনও সেই এলাকা দিয়ে পাচার হচ্ছে বন্যপ্রাণির দেহর চামড়া এবং হাড়। সেই এলাকায় বন দফতর সারাক্ষণ সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে বলে রুখতে পারছে এই পাচারকারীদের ছক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: ৪০ লক্ষ টাকা মূল্যের বার্মাটিক কাঠ উদ্ধার! জলপাইগুড়িতে গ্রেফতার গাড়ির চালক
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল