TRENDING:

IPL 2021: মুম্বাইয়ে প্রস্তুতি শুরু ধোনির চেন্নাই সুপার কিংসের

Last Updated:

মুম্বাইয়ের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে ইতিমধ্যেই বাণিজ্য নগরীর দিকে রওনা দিয়েছে চেন্নাই দল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

চেন্নাইয়ের মাঠে শেষ কয়েকদিন ধরে অনুশীলন করছিলেন মহেন্দ্র সিং ধোনি, অম্বতি রাইডু, ঋতুরাজ গায়কোয়াড়দের মত ক্রিকেটাররা। কিন্তু যেহেতু মুম্বাইতে প্রথম ম্যাচ খেলতে হবে তাই সময় নষ্ট না করে আরব সাগরের ধারে পৌঁছে গিয়েছে হলুদ জার্সিধারীরা। গতবার আইপিএলে সপ্তম স্থানে শেষ করেছিল চেন্নাই। নিজেদের ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক পরিসংখ্যান। প্রথমবার প্লে অফ খেলা থেকে বঞ্চিত হতে হয়েছিল।

advertisement

অনেকেই ভেবেছিলেন চেন্নাইয়ের জার্সিতে মহেন্দ্র সিং ধোনির শেষ মরশুম দেখে ফেলেছেন। মাহির উত্তর ছিল "ডেফিনেটলি নট"। এবার নিলামে ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলি এবং কৃষ্ণাপা গৌতমকে নিয়েছে চেন্নাই। বিদেশিদের মধ্যে স্যাম কারান, দু প্লসি, ইমরান তাহির, হ্যাজেলউড রয়েছেন। রবীন্দ্র জাদেজা এবং শার্দুল ঠাকুর অল রাউন্ড এবিলিটি সম্পন্ন ক্রিকেটার। চেন্নাই এবার মরিয়া থাকবে নিজেদের ভক্তদের জন্য সেরা ক্রিকেট উপহার দিতে।

advertisement

ভারতীয় সেনাদের সম্মান জানিয়ে বিশেষ ধরণের জার্সি উন্মোচন করেছেন মহেন্দ্র সিং ধোনি। গতবার আরব আমিরশাহীতে গিয়েও মাঝপথে দেশে ফিরে এসেছিলেন রায়না। বিতর্ক দানা বেঁধেছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেললেও রায়নার ওপর অগাধ আস্থা ধোনির। তাই টিম ম্যানেজমেন্ট রায়নাকে না রাখতে চাইলেও ধোনির কথায় রাখতে হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

বাইশ গজে রায়না আগের ঝলক দেখাতে পারেন কিনা সেটাই দেখার। মজার ব্যাপার এবারও প্রথম তিন দলের মধ্যে ক্রিকেট পণ্ডিতরা রাখছেন না ধোনির দলকে। কিন্তু পরিসংখ্যান আর কবে গুরুত্ব পেয়েছে মহেন্দ্র সিং ধোনির কাছে? যিনি বরাবর নতুন ইতিহাস রচনা করে এসেছেন তাঁর কাছে পরিসংখ্যানের কচকচানি নেহাতই মূল্যহীন।

advertisement

বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: মুম্বাইয়ে প্রস্তুতি শুরু ধোনির চেন্নাই সুপার কিংসের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল