TRENDING:

CSK vs KXIP: পঞ্জাবকে টানলেন রাহুল- পুরান, চেন্নাইয়ের টার্গেট ১৭৯

Last Updated:

টসে জিতে এ দিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পঞ্জাব৷ যথারীতি শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন কে এল রাহুল এবং ময়াঙ্ক আগরওয়াল জুটি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবাই: আইপিএল-এ যেন স্বপ্নের ফর্মে ব্যাট করছেন কিংগস ইলেভেন পঞ্জাব অধিনায়ক কে এল রাহুল৷ এ দিনও চেন্নাই সুপার কিংগসের বিরুদ্ধে অর্ধশতরান করলেন তিনি৷ শুধু তাই নয়, ওপেন করতে নেমে দলকে পৌঁছে দিলেন নিরাপদ স্কোরে৷ এ দিনও ৫২ বলে ৬৩ রানের ইনিংস খেলেন পঞ্জাব অধিনায়ক৷ শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৮  তোলে পঞ্জাব৷
advertisement

টসে জিতে এ দিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পঞ্জাব৷ যথারীতি শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন কে এল রাহুল এবং ময়াঙ্ক আগরওয়াল জুটি৷ কিন্তু শুরুটা ভাল করেও বড় রান করতে পারছেন না ময়াঙ্ক৷ এ দিনও ১৯ বলে ২৬ রান করে ফেরেন তিনি৷

তবে ময়াঙ্ক ফিরে গেলেও পঞ্জাবের রান তোলার গতি কমেনি৷ রাহুলের সঙ্গেই দ্রুত রান তুলতে থাকেন মনদীপ সিং, নিকোলাস পুরানরা৷ ১৬ বলে ২৭ করেন মনদীপ, মাত্র ১৭ বলে ৩৩ রান করে যান পুরান৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

তবে ম্যাচের ১৮ তম ওভারে পঞ্জাবকে জোর ধাক্কা দেন শার্দুল ঠাকুর৷ পর পর দুই বলে উইকেটে সেট হয়ে যাওয়া নিকোলাস পুরান এবং কে এল রাহুলকে ফিরিয়ে দেন তিনি৷ যার ফলে পঞ্জাবের রান ওঠার গতিও অনেকটাই থমকে যায়৷

বাংলা খবর/ খবর/IPL/
CSK vs KXIP: পঞ্জাবকে টানলেন রাহুল- পুরান, চেন্নাইয়ের টার্গেট ১৭৯
Open in App
হোম
খবর
ফটো
লোকাল