TRENDING:

IPL 2020: শারজায় ফের ঝড়, ডেভিলিয়ার্স ধামাকায় রুদ্ধ হল যানচলাচল, দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

তাঁর বিস্ফোরক ব্যাটিংয়ের জেরে কিছুক্ষণের জন্য শারজার রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শারজা:  IPL -র ২৮ তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কলকাতা নাইট রাইডার্সকে ৮২ রানে হারিয়েছে ৷ এই বড় জয়ে আরসিবি ক্রিকেটার এবি ডেভিলিয়ার্সের বিস্ফোরক ব্যাটিং একেবারে ল্যান্ডমার্ক হয়েছে৷ শারজা স্টেডিয়ামের এই ম্যাচে তিনি কার্যত বিপক্ষের বোলারদের ক্লাবস্তরে নামিয়ে এনেছেন৷ তাঁর বিস্ফোরক ব্যাটিংয়ের জেরে কিছুক্ষণের জন্য শারজার রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল৷
advertisement

ডেভিলিয়ার্স এদিন ৩৩ বলে ঝকঝকে ৭৩ রান করেন৷ নিজের ধামাকা ইনিংসে ৫ টি চার ও ৬ টি ছক্কা মারেন৷ একাধিকবার তাঁর ছক্কার স্টেডিয়াম পেরিয়ে রাস্তায় গিয়ে পড়ে৷

যখন ডেভিলিয়ার্স ক্রিজে এসেছিলেন তখন তাঁর স্কোর ২ উইকেটে ৯৪ রান ছিল৷ কিন্তু এরপর বিরাট কোহলির সঙ্গে জুটিতে দলের রান ১৯৪ তে পৌঁছে দেন৷ তিনি কোহলির সঙ্গে জুটিতে ৪৬ বলে ১০০ রানের পার্টনারশিপ করেন৷ ডেভিলিয়ার্সের ব্যাট এদিন ছক্কার বৃষ্টি করছিল৷ এই ছক্কার বৃষ্টির সময়েই ২ বার বল মাঠের বাইরে গিয়ে পড়ে৷ ম্যাচের ১৬ তম ওভারে কমলেশ নাগরকোটি -র বল মাঠের বাইরে পৌঁছয়৷ সেই বল লং অনের ওপর দিয়ে স্টেডিয়ামের বাইরে চলে যায়৷ ২ বারই ডেভিলিয়ার্সের বল ব্যস্ত রাস্তায় পড়ে৷ এরফলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়৷

advertisement

এরপরেই সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা শুরু হয় ডেভিলিয়ার্স নিজের ধামাকা ব্যাটিংয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ির গতিও রুদ্ধ করে দিয়েছিলেন৷

এদিন টসে জিতে ব্যাটিং করতে নেমেছিল আরসিবি৷ নির্ধারিত ২০ ওভারে তারা ১৯৪ রান করে ৷ জয়ের জন্য কেকেআরকে ১৯৫ রান করতে হত৷ এত বড় লক্ষ্যের চাপে শুরু থেকেই কুঁকড়ে যায় কেকেআর৷ নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১১২ রানই করতে পেরেছিল তারা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

এই জয়ের ফলে আরসিবি পয়েন্ট টেবলে মুম্বই ইন্ডিয়ন্স ও দিল্লি ক্যাপিটালসের পরে তিন নম্বর জায়গায় আসে৷ কোহলি এদিন ৬ জন বোলারকে ব্যবহার করেছেন৷ সব বোলারই এদিন চাপে থাকা কেকেআরের বিরুদ্ধে সাফল্য পান৷ ক্রিস মরিস ও ওয়াশিংটন সুন্দর ২ টি করে উইকেট নেন৷ এছাড়া নভদীপ সাইনি, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল ও ইসরু উদানা একটি করে উইকেট পান৷

advertisement

বাংলা খবর/ খবর/IPL/
IPL 2020: শারজায় ফের ঝড়, ডেভিলিয়ার্স ধামাকায় রুদ্ধ হল যানচলাচল, দেখুন ভাইরাল ভিডিও
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল