TRENDING:

World News: ব্রিটিশ রাজপরিবারের সদস্যর সঙ্গে যৌন সম্পর্কে বাধ্য করা হয়েছিল! এক মহিলার অভিযোগে তোলপাড় বিশ্ব

Last Updated:

World News: অভিযোগ অনুযায়ী, ঘটনাটি ২০১০ সালে অ্যান্ড্রুর বাসভবন রয়েল লজে ঘটেছে। ওই মহিলা ব্রিটিশ নাগরিক নন এবং ঘটনার সময় তাঁর বয়স ছিল কুড়ির কোঠায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লন্ডন: ব্রিটিশ রাজপরিবারের সদস্য এবং রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন–উইন্ডসরের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য হয়েছিলেন বলে অভিযোগ করেছেন আরও এক নারী। তাঁর অভিযোগ, অ্যান্ড্রুর সঙ্গে যৌন সম্পর্কের জন্য আমেরিকার কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইন তাঁকে ব্রিটেনে পাঠিয়েছিলেন। ওই নারীর আইনজীবী এমনই জানিয়েছেন।
ভয়ঙ্কর অভিযোগ
ভয়ঙ্কর অভিযোগ
advertisement

অভিযোগ অনুযায়ী, ঘটনাটি ২০১০ সালে অ্যান্ড্রুর বাসভবন রয়েল লজে ঘটেছে। ওই মহিলা ব্রিটিশ নাগরিক নন এবং ঘটনার সময় তাঁর বয়স ছিল কুড়ির কোঠায়। আমেরিকাভিত্তিক আইনি সংস্থা এডওয়ার্ডস হেন্ডারসনের আইনজীবী ব্র্যাড এডওয়ার্ডস ওই মহিলার পক্ষে আইনি লড়াই চালাচ্ছেন। সেই নারীর বর্ণনা অনুযায়ী তাঁর আইনজীবী বলেছেন, অ্যান্ড্রুর সঙ্গে রাত কাটানোর পর তাঁকে (অভিযোগকারী নারী) বাকিংহাম প্যালেস ঘুরিয়ে দেখানো হয়েছিল। সেখানে চা-আপ্যায়নও করা হয়।

advertisement

আইনজীবী আরও বলেন, ‘আমরা অন্তত এমন একজন মহিলার কথা বলছি, যাঁকে জেফরি এপস্টেইন অ্যান্ড্রুর কাছে পাঠিয়েছিলেন। অ্যান্ড্রুর সঙ্গে একটি রাত কাটানোর পর তাঁকে বাকিংহাম প্যালেস ঘুরে দেখার সুযোগও দেওয়া হয়েছিল।’ এই বিষয়ে মন্তব্য জানতে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের সঙ্গে যোগাযোগ করেছিল। তবে এখন পর্যন্ত তিনি এসব অভিযোগের বিষয়ে কিছু বলেননি।

বাকিংহাম প্যালেসে সাধারণত ভ্রমণকারীদের নামের তালিকা রাখা হয়। তবে ওই মহিলার পরিচয় প্রকাশ না করে তাঁর সেখানে যাওয়ার বিষয়টির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এডওয়ার্ডস বিশ্বজুড়ে এপস্টেইনের হাতে নিগৃহীত দুই শতাধিক ভুক্তভোগীর পক্ষে আইনি লড়াই চালাচ্ছেন। তিনি এপস্টেইনের বিরুদ্ধে অভিযোগকারী আরেক নারী ভার্জিনিয়া জিউফ্রের আইনজীবীও ছিলেন। জিউফ্রে অভিযোগ করেছিলেন, ২০০১ সালে ব্রিটিশ রাজপরিবারের সদস্য অ্যান্ড্রুর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের জন্য তাঁকে লন্ডনে আনা হয়েছিল। ওই সময় জিউফ্রের বয়স ছিল ১৭ বছর।

advertisement

জিউফ্রের দাবি, ২০০১ থেকে ২০০২ সালের মধ্যে তাঁকে আরও দুবার অ্যান্ড্রুর সঙ্গে যৌন সম্পর্কে বাধ্য করা হয়। এর মধ্যে একবার নিউইয়র্কে এবং আরেকবার এপস্টেইনের ব্যক্তিগত ক্যারিবীয় দ্বীপে দুজনের মধ্যে যৌন সম্পর্ক হয়েছে। ফ্লোরিডায় ১৪ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে প্ররোচনা দেওয়ার দায়ে এপস্টেইনকে ২০০৮ সালে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তিনি ২০১০ সালের জুলাইয়ে তাঁর সাজার মেয়াদ শেষ করেন। বিচার চলাকালে ২০১৯ সালে কারাগারে মারা যান এপস্টেইন। ফ্লোরিডাভিত্তিক আইনজীবী এডওয়ার্ডস বিবিসিকে বলেন, একসঙ্গে রাত কাটানোর আগে ব্রিটিশ রাজপরিবারের সদস্য অ্যান্ড্রুর সঙ্গে তাঁর মক্কেলের যোগাযোগ হয়েছিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সংসার সামলে মাসিক ১০-১২ হাজার টাকা আয়! মহিলাদের সামনে উপার্জনের নয়া দিশা
আরও দেখুন

এডওয়ার্ডস আরও বলেন, আমেরিকায় অ্যান্ড্রুর কয়েকজন আইনজীবীর সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছিল। তবে অ্যান্ড্রু তাঁর আইনজীবীদের সঙ্গে খুব একটা সম্পৃক্ত নন বলে মনে হয়েছে। আইনজীবী বলেছেন, রাজা চার্লস আনুষ্ঠানিকভাবে অ্যান্ড্রুর ‘খেতাব, উপাধি ও মর্যাদা’ বাতিল করার পর তাঁদের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়। জিউফ্রের মরণোত্তর স্মৃতিকথা প্রকাশের পর গত বছর অক্টোবর মাসে অ্যান্ড্রুর প্রিন্স উপাধি বাতিল করা হয়। বলা হয়, তিনি এখন থেকে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর হিসেবে পরিচিত হবেন। একই সঙ্গে ঘোষণা করা হয়, তাঁকে উইন্ডসর এস্টেটের রয়েল লজ বাসভবন ছাড়তে হবে। তিনি ২০০৪ সাল থেকে সেখানে বসবাস করে আসছিলেন। ভার্জিনিয়া জিউফ্রে ২০২১ সালে আমেরিকায় অ্যান্ড্রুর বিরুদ্ধে মামলা করেছিলেন। ২০২২ সালে আনুমানিক ১ কোটি ২০ লাখ পাউন্ডের সমঝোতায় বিষয়টি নিষ্পন্ন করা হয়। জিউফ্রে গত বছর আত্মহত্যা করেন। অ্যান্ড্রু বরাবরই জিউফ্রের অভিযোগ অস্বীকার করেছেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
World News: ব্রিটিশ রাজপরিবারের সদস্যর সঙ্গে যৌন সম্পর্কে বাধ্য করা হয়েছিল! এক মহিলার অভিযোগে তোলপাড় বিশ্ব
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল