TRENDING:

লাদেনপুত্রকে খুঁজে দিলে ১০ লক্ষ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র

Last Updated:

কখনও শোনা যাচ্ছে পাকিস্তান, কখনও আফগানিস্তান, সিরিয়া বা ইরানে বন্দি অবস্থায় রয়েছেন জিহাদের রাজকুমার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ওয়াশিংটন: ওসামা বিন লাদেনের ছেলেকে খুঁডে দিতে পারলে দেওয়া হবে ১০ লক্ষ মার্কিন ডলার পুরস্কার৷ বৃহস্পতিবার ঘোষণা করলে মার্কিন যুক্তরাষ্ট্র৷ হামজা বিন লাদেন কোথায় রয়েছেন তা নিয়ে বহুদিন ধরেই চলছে নানা জল্পনা৷ কখনও শোনা যাচ্ছে পাকিস্তান, কখনও আফগানিস্তান, সিরিয়া বা ইরানে বন্দি অবস্থায় রয়েছেন জিহাদের রাজকুমার৷
advertisement

বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে জানানো হয়, আল কায়েদা জঙ্গি গোষ্ঠীর মাথা নিহত ওসামা বিন লাদেনের পুত্র হামজার নেতৃত্বে ধীরে ধীরে ফের মাথা তুলছে আল কায়েদা৷ হামজার বয়স সম্ভবত ৩০৷ ২০১১ সালে পাকিস্তানের গ্যারিসন শহরের অ্যাবোটাবাদে অভিযান চালিয়ে লাদেনকে হত্যা করে মার্কিন যুক্তরাষ্ট্রা৷ তারপরই হামজা ঘোষণা করেছিলেন বাবার হত্যার প্রতিশোধ তিনি নেবেনই৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

২০১৫ সালে এই অডিও মেসেজ রিলিজ করেন জুনিয়র লাদের৷ যেখানে সিরিয়ার জঙ্গিদের একজোট হওয়ার বার্তা দেন তিনি৷ এর এক বছর পর বাবার পদাঙ্ক অনুসরণ করে সৌদি আরবে নেতৃত্ব উৎখাত করার দাবি তোলেন হামজা৷লাদেনের হত্যার পর সৌদি আরবে আশ্রয় নেন তাঁর ৩ স্ত্রী ও সন্তানেরা৷ ২০১৮ সালে হামজা লাদেনের এক বৈমাত্রেয় ভাই এক বিদেশি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন সম্ভবত আফগানিস্তানে রয়েছেন হামজা৷ এমনকী, ১১ সেপ্টেম্বর ২০১১ হামলার মূল চক্রী মহম্মদ আটার কন্যার সঙ্গে হামজার বিয়ে হয়েছে বলেও জানান তিনি৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
লাদেনপুত্রকে খুঁজে দিলে ১০ লক্ষ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র