TRENDING:

US Airstrikes: সিরিয়া-ইরাক সীমান্তে ‘ইরানের মদতপষ্ট’ জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে আকাশ পথে হামলা আমেরিকার !

Last Updated:

US Airstrikes in Iraq-Syria Border: এই হামলায় ৫ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে আমেরিকা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দামাস্কাস:  ফের অশান্ত সিরিয়া-ইরাক সীমান্ত! এবার জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা আমেরিকার ৷ আকাশপথে হামলা চালানো হয়েছে বলে খবর ৷ এই হামলায় ৫ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে আমেরিকার পক্ষ থেকে দাবি করা হয়েছে ৷
advertisement

ইরাক-সিরিয়া সীমান্তে এর আগেও বহুবার হামলা চালিয়েছে ইরানের মদতপুষ্ট জঙ্গিরা বলে বারবার দাবি করে এসেছে আমেরিকা ৷ এবার নিজেদের সেনা ও অস্ত্র ভান্ডারকে রক্ষা করতেই এই আকাশপথে হামলা বলে জানিয়েছে মার্কিন সরকার ৷

সিরিয়ায় জঙ্গিদের দু’টি ঘাঁটি ও অস্ত্র ভান্ডার এবং ইরাকে একটি ঘাঁটি ছিল আমেরিকার নিশানায়। পেন্টাগনের দাবি, মূলত সেগুলি ইরানি সেনা সমর্থিত কাতায়েব হিজবুল্লা এবং কাতায়েব সাহিদ আল-শুহাদা জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি হিসেবেই পরিচিত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

অন্যদিকে সিরিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে , আমেরিকার এই হামলায় মৃত্যু হয়েছে একটি শিশুর  ৷ প্রচুর মানুষ আহত হয়েছেন ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
US Airstrikes: সিরিয়া-ইরাক সীমান্তে ‘ইরানের মদতপষ্ট’ জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে আকাশ পথে হামলা আমেরিকার !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল