TRENDING:

Iran vs Israel Conflict: ফের নিশানায় বিশ্বের 'সবচেয়ে নিরাপদ শহর' দুবাই! এয়ারপোর্টের কাছেই ড্রোন অ্যাটাক! বড় বিপদে পড়লেন এক ভারতীয়ও!

Last Updated:

খবর পাওয়া যাচ্ছে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দু'টি ড্রোন ভেঙে পড়েছে। আর ঘটনায় মোট ৪ জন আহত হয়েছেন। যদিও, এই ঘটনায় বিমান চলাচলে কোনও প্রভাব পড়েনি বলেই জানিয়েছে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুবাই: ইরানের বিরুদ্ধে ইজরায়েল এবং আমেরিকার যৌথ আক্রমণ বুধবার ১২তম দিনে পড়ল। ১২ দিন পার হলেও যুদ্ধের ঝাঁজ একটুও কমে নি। জানা যাচ্ছে, বুধবারেও সাইরেনের টানা শব্দ থেকে আরও মিসাইল হামলার ঘটনা সামনে এসেছে। খবর পাওয়া যাচ্ছে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দু’টি ড্রোন ভেঙে পড়েছে। আর ঘটনায় মোট ৪ জন আহত হয়েছেন। যদিও, এই ঘটনায় বিমান চলাচলে কোনও প্রভাব পড়েনি বলেই জানিয়েছে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল।
ড্রোন অ্যাটাক দুবাই এয়ারপোর্টে
ড্রোন অ্যাটাক দুবাই এয়ারপোর্টে
advertisement

এই প্রসঙ্গে, এক আধিকারিক জানিয়েছেন বিমানবন্দরের খুব কাছেই এই দুই ড্রোন ভেঙে পড়ে। আর এই দুর্ঘটনায় চার বিদেশী নাগরিকের অল্প-বিস্তর আঘাত লেগেছে বলে জানা গিয়েছে।

আধিকারিকদের পক্ষ সোশ্যাল মিডিয়া পোস্ট এক্সে পোস্ট করা হয়, “দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের খুব কাছে দু’টি ড্রোন ভেঙে পড়ে। এই ঘটনায় দু’জন ঘানার নাগরিক, একজন বাংলাদেশি নাগরিক এবং একজন ভারতীয় নাগরিক অল্প বিস্তর চোট পেয়েছেন। যদিও এই ঘটনায় বিমান চলাচলে কোনও প্রভাব পড়েনি।”

advertisement

advertisement

দুই ঘানার নাগরিক এবং এক বাংলাদেশি নাগরিকের চোট সামান্য হলেও এক ভারতীয় বেশ জখম হয়েছে বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, ইরান বরাবরই হুমকি দিয়ে এসেছে হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বাইরে নিয়ে যেতে দেওয়া হবে না। এর মাঝেই খবর আসে, ব্রিটিশ এক কার্গো জাহাজে একের পর এক বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে বলে খবর। এরপরেই ইরানের পক্ষ থেকে জানানো হয় হরমুজ প্রণালীতে একের পর এক মাইনবোঝাই নৌকা মোতায়েন করে রাখা হয়েছে। এই খবর প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দাবি করেন, হরমুজ প্রণালীকে অবরুদ্ধ করার চেষ্টা করছে ইরান। ইরানের ১৬টি নৌকাকে ধ্বংস করেছে মার্কিন বাহিনী। কিন্তু, ওই প্রণালীতে বিস্ফোরক বিছিয়ে রাখা নেই বলেই দাবি করেছেন বলে ট্রাম্প।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শিলিগুড়িতে চরমে গ্যাসের সঙ্কট! হোটেল-ফাস্টফুড ব্যবসায়ীদের মাথায় হাত, প্রবল চাপে উত্তরবঙ্গের পর্যটকরাও
আরও দেখুন

প্রসঙ্গত, সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে হরমুজ প্রণালীতে মাইন পুঁতে রাখার বিষয়টি জানানো হয়। মার্কিন গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত দুই আধিকারিককে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালী কয়েক ডজন মাইন ইতিমধ্যেই পুঁতে রাখা হয়েছে। যদিও ওই প্রতিবেদনে মাইন পোঁতা রাখার পিছনে ইরানের ভূমিকা আছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran vs Israel Conflict: ফের নিশানায় বিশ্বের 'সবচেয়ে নিরাপদ শহর' দুবাই! এয়ারপোর্টের কাছেই ড্রোন অ্যাটাক! বড় বিপদে পড়লেন এক ভারতীয়ও!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল