TRENDING:

Trump Tariffs: ট্রাম্পের শুল্ক অবৈধ...'ব্যাক আপ প্ল্যান আছে', সুপ্রিম-রায়ের পর প্রতিক্রিয়া ট্রাম্পের

Last Updated:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বব্যাপী ঢালাওভাবে শুল্ক আরোপ বা গ্লোবাল ট্যারিফ নীতিকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওয়াশিংটন: বড় ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। একতরফা ভাবে বিভিন্ন দেশের উপর ডোনাল্ড ট্রাম্পের শুল্ক চাপানোর সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে আমেরিকার সুপ্রিম কোর্ট। মার্কিন সুপ্রিম কোর্ট শুক্রবার জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর একতরফা ভাবে চাপিয়ে দেওয়া এই সিদ্ধান্তের জেরে ফেডারেল আইন ভঙ্গ করেছেন। মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়া এক তরফা ভাবে ট্রাম্পের চাপানো এই সিদ্ধান্ত বেআইনি বলেও জানিয়েছে আমেরিকার সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের এই রায়দানের পরই ট্রাম্প জানান, তাঁর ‘ব্যাক আপ প্ল্যান’ আছে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় একে ‘অপমানজনক’ বলে অভিহিত করেছেন ট্রাম্প। সরাসরি হোয়াইট হাউজ থেকে প্রতিক্রিয়া না এলেও, গভর্নরদের সঙ্গে এক বৈঠকে বক্তৃতা করার সময় তিনি এই মন্তব্য করেছেন বলে সূত্রের খবর।
Trump Says He Has ‘Backup Plan’ After US Supreme Court Blocks Tariffs
Trump Says He Has ‘Backup Plan’ After US Supreme Court Blocks Tariffs
advertisement

উল্লেখ্য, এপ্রিল মাসে বিশ্বের প্রায় প্রতিটি দেশের পণ্যের উপর ১০ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় বার প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পরেই বিভিন্ন দেশকে ‘শিক্ষা দিতে’ শুল্ক চাপানোর নীতি নিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই সঙ্গে আমেরিকার উপর যেই দেশ যত শতাংশ শুল্ক চাপায়, একই পরিমাণ শুল্ক চাপানোরও সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প। ভারতের উপরও এই নিয়ম প্রয়োগ করেন, যার জেরে আংশিক ধাক্কা খেয়েছিল ভারতের রফতানি বাণিজ্য। এবার সেই সিদ্ধান্তকেই বেআইনি ঘোষণা করে দিল সুপ্রিম কোর্ট।আমেরিকার প্রধান বিচারপতি জন রবার্টস এই বিষয়ে একমত হয়েছেন যে, ট্রাম্পের ট্যারিফ নীতি আইনের সীমা ছাড়িয়ে গিয়েছে। উচ্চ আদালত রায় দিয়েছে যে, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন “প্রেসিডেন্টকে শুল্ক আরোপের ক্ষমতা দেয় না”।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফের অগ্নিকাণ্ড পুরুলিয়ায়, রঘুনাথপুরে দাউদাউ আগুন, পুড়ে ছাই পরপর ৮ দোকান
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Trump Tariffs: ট্রাম্পের শুল্ক অবৈধ...'ব্যাক আপ প্ল্যান আছে', সুপ্রিম-রায়ের পর প্রতিক্রিয়া ট্রাম্পের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল