TRENDING:

ইরানে মুজতবা খামেনেইয়ের নিয়োগে খুশি নন ট্রাম্প, কেন? সাফ বললেন, 'বেশি দিন টিকতে পারবে না'!

Last Updated:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মুজতবা খামেনেইয়ের নিয়োগে অসন্তোষ প্রকাশ করেছেন। ট্রাম্প জানান, ইরান যে মুজতবা খামেনেইকে বেছে নিয়েছে, তাতে তিনি খুশি নন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মুজতবা খামেনেইয়ের নিয়োগ নিয়ে প্রথম প্রতিক্রিয়ায় অসন্তোষ প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফক্স নিউজের সঞ্চালক ব্রায়ান কিলমিডের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মুজতবা খামেনেইকে নির্বাচিত করার সিদ্ধান্তে তিনি খুশি নন।
ইরানে মুজতবা খামেনেইয়ের নিয়োগে খুশি নন ট্রাম্প, কেন? সাফ বললেন, 'বেশি দিন টিকতে পারবে না'!
ইরানে মুজতবা খামেনেইয়ের নিয়োগে খুশি নন ট্রাম্প, কেন? সাফ বললেন, 'বেশি দিন টিকতে পারবে না'!
advertisement

ট্রাম্প বলেন, “ইরান যে মুজতবা খামেনেইকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নিয়েছে, তাতে আমি খুশি নই।” ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের ছেলে মুজতবা হোসেনি খামেনেইকে সোমবার ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্টস’ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ করেছে। গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় আলি খামেনেই নিহত হওয়ার পর এই নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।

advertisement

মুজতবা খামেনেইকে ইরানের সর্বোচ্চ নেতা করতে গিয়ে নতুন ফ্যাসাদ! ক্ষমতার রদবদলে বাধা হচ্ছেন কে?

ইরানের ধর্মীয় এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের প্রতিনিধিদের নির্ণায়ক ভোটের ভিত্তিতেই মুজতবা খামেনেইকে ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ ও ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় আলি খামেনেই নিহত হওয়ার প্রায় এক সপ্তাহ পর মুজতবার এই নির্বাচন সামনে এল।

advertisement

এর আগে সোমবার সকালে ‘টাইমস অফ ইজরায়েল’-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প মুজতবা খামেনেইয়ের উত্থান নিয়ে সরাসরি মূল্যায়ন করতে চাননি। তিনি শুধু বলেন, “দেখা যাক কী হয়।” যদিও এর আগে ট্রাম্প প্রকাশ্যে মন্তব্য করেছিলেন যে তরুণ খামেনেই “দুর্বল” এবং “অগ্রহণযোগ্য” প্রার্থী।

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনের 'এক টাকার পাঠশালা'-য় চালু লাইব্রেরি!ছোট-বড় সকলেই পাবেন গল্পের বই পড়ার সুযোগ
আরও দেখুন

এদিকে আনুষ্ঠানিক ঘোষণার আগেই উত্তরাধিকার প্রক্রিয়া নিয়ে নিজের ভূমিকার ইঙ্গিতও দিয়েছিলেন ট্রাম্প। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ইরানের নতুন নেতার ভবিষ্যৎ অনেকটাই আমেরিকার স্বীকৃতির উপর নির্ভর করবে। ট্রাম্পের বক্তব্য ছিল, “যদি সে আমাদের অনুমোদন না পায়, তা হলে সে খুব বেশি দিন টিকতে পারবে না।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
ইরানে মুজতবা খামেনেইয়ের নিয়োগে খুশি নন ট্রাম্প, কেন? সাফ বললেন, 'বেশি দিন টিকতে পারবে না'!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল