TRENDING:

অচেনা এই আমেরিকা যেন মৃত্যুপুরী, মৃত ছাড়াল ৬৭ হাজার! বিশ্বে আক্রান্ত ৩৪ লক্ষ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ওয়াশিংটন: বিশ্বে বেড়েই চলেছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা ৷ রবিবার সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ৩৪ লক্ষ ৷ বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৪৪ হাজার৷
advertisement

করোনায় যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে আমেরিকা । শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই করোনায় মৃত প্রায় ৬৭ হাজার । আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৬০ হাজার । শুধু নিউ ইয়র্কেই মৃত ১৮,৬১০ । নিউ জার্সিতে ৭,৫৩৮ ।

স্পেনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫,১০০ । ইতালিতে ২৮,৭১০ । ব্রিটেনে ২৮,১৩১ । বিশ্বের প্রতিটা দেশেই মৃতের সংখ্যা বেড়েই চলেছে হু হু করে । লকডাউ চলছে প্রায় গোটা পৃথিবীতেই । কিন্তু তারপরেও ঠেকানো যাচ্ছে না এই মারণ ভাইরাস ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

আমাদের দেশেও আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে । ৩৭,৭৭৬ জন করোনা আক্রান্ত এ দেশে । তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০,০১৮ জন । মৃত্যু হয়েছে ১২২৩ জনের । সরকারের উদ্বেগ বাড়িয়ে আজ ফের রাজধানী দিল্লিতে একদিনে ৩৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন ।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
অচেনা এই আমেরিকা যেন মৃত্যুপুরী, মৃত ছাড়াল ৬৭ হাজার! বিশ্বে আক্রান্ত ৩৪ লক্ষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল