TRENDING:

Slovakia Train Accident: স্লোভাকিয়ায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ ! বহু সংখ্যক যাত্রী আহত

Last Updated:

দুই ট্রেনের সংঘর্ষে বহু যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ রবিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে একটি ট্রেন অপর ট্রেনের পিছন থেকে ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ব্রাতিসলাভা: স্লোভাকিয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ! দুই ট্রেনের সংঘর্ষে বহু যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ রবিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে একটি ট্রেন অপর ট্রেনকে পিছন থেকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।
স্লোভাকিয়ায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ ! (Photo: X)
স্লোভাকিয়ায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ ! (Photo: X)
advertisement

স্থানীয় খবর অনুযায়ী, দুই ট্রেনের সংঘর্ষে ১২ জনের বেশি যাত্রী আহত হয়েছেন ৷ তাঁরা প্রত্যেকেই এখন হাসপাতালে চিকিৎসাধীন ৷

আরও পড়ুন– শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

তবে এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি। স্লোভাকিয়ার পূর্বাঞ্চলের কোসিচ শহর থেকে প্রায় ৫৫ কিলোমিটার পশ্চিমের জাব্লোনোভ নাদ টুরনউ গ্রামের কাছে একটি সুড়ঙ্গের সামনে দুই ট্রেনের সংঘর্ষ হয়েছে বলে খবর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর দুমড়ে-মুচড়ে যাওয়া লাইনচ্যুত একটি লোকোমোটিভ ও একটি বগি পাহাড়ের ঢালে উল্টে পড়ে আছে।

advertisement

আরও পড়ুন– সাপ্তাহিক রাশিফল ১০ নভেম্বর, ২০২৫ – ১৬ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

স্লোভাক রেলওয়ে কর্তৃপক্ষ বলেছে, দুর্ঘটনাস্থলে মুখোমুখি দুটি রেললাইন একটি লাইনে মিশে গিয়েছে। এই দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Slovakia Train Accident: স্লোভাকিয়ায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ ! বহু সংখ্যক যাত্রী আহত
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল