TRENDING:

শরীরের অতিরিক্ত লোম তুলতে ২ কোটি টাকা রূপটান মহিলার, হলেন অসুস্থ, শরীরে বাসা বাঁধল জটিল রোগ

Last Updated:

সানার বয়স ৩১৷ নিজেকে আরও সুন্দর করে তুলতে সানাও পা বাড়িয়েছিলেন গিয়েছিলেন ক্লিনিকে৷ কিন্তু তা যে এভাবে সানার ক্ষতি করবে, কোনও ভাবেই ভাবতে পারেননি তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লিভারপুল: শরীরে অতিরিক্ত লোমের সমস্যা থেকে মুক্তি পেতে করেছিলেন লেজার হেয়ার ট্রিটমেন্ট৷ কিন্তু সেই প্রক্রিয়াই মারাত্মক আকার নিল৷ লাভের বদলে হল ক্ষতি৷ শরীরে বাসা বাঁধল জটিল রোগ৷ যার জেরে খুবই নাজেহল হতে হল লিভারপুলের বাসিন্দা সান্না সোহেলকে৷ শরীরচর্চার এই বিশেষ প্রক্রিয়ার জন্য তাঁকে খরচ করতে হয়েছিল ২ লক্ষ টাকা৷ কিন্তু সেই টাকা পুরোটাই জলে গেল বলে মত সান্নার৷ উল্টে তিনি হলে গভীর অসুখের শিকার!
advertisement

সানার বয়স ৩১৷ শরীরে বাড়তি লোম দূর করতে তিনি লেজার ট্রিটমেন্ট করতে যান৷ সাধারণত রূপটানের এমন শখ থাকে বহু মহিলার৷ এর জন্য কাড়ি কাড়ি টাকা খরচের জন্যও পিছপা হন না তাঁরা৷ নিজেকে আরও সুন্দর করে তুলতে সানাও পা বাড়িয়েছিলেন সেই পথে৷ কিন্তু তা যে এভাবে সানার ক্ষতি করবে, কোনও ভাবেই ভাবতে পারেননি তিনি৷ এখন শরীরের এমন দশা যে নিজেকে মহিলা বলেই মনে হয় না, জানিয়েছেন সানা! ২০১৮-এ এক প্রসিদ্ধ বিউটি ক্লিনিকে যান তিনি৷ শুরু হয় শরীরচর্চা৷ তবে শরীরের লোম দূর করার বদলে, শরীরে আরও লোম গজিয়েছে বলে সানার অভিযোগ৷ ৮ দফায় শরীরে লোম ওঠানোর প্রক্রিয়া চলে৷ তবে তারপর নাকি তাঁর লোম আরও বড় আকার নিয়েছে৷ এমনকি একটি সিস্টও বাসা বেঁধেছে শরীরে৷ ক্লিনিকের ডাক্তার তাঁর অস্ত্রোপচার করবেন বলেও সেটা হয়নি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

খুবই কষ্টে ছিলেন সানা৷ সিস্টের কারণে সব পোশাকও তিনি সচ্ছ্বন্দ্য বোধ করতেন না৷ তবে এই ধরণের কোনও নির্দেশ দেয়নি বিউটি ক্লিনিক৷ তাই দীর্ঘদিন ভুগে নিজে থেকেই এই সমাধানের রাস্তা খুঁজেছেন সানা৷ এখন আর জিন্সের কাপড় বা প্যান্ট পরতে পারেন না তিনি৷ এতটাই নাজেহাল হয়েছিলেন সানা যে, শেষ পর্যন্ত নিজেই শুরু করেন লেজার ট্রিটমেন্ট নিয়ে গবেষণা৷ এরপর নিজেরই একটি ক্লিনিক খুলে ফেলেন লিভারপুলের বাসিন্দা সানা৷ তাঁর দাবি যে সকলকে তিনি ঠিক পরিষেবাই দেবেন৷ নিজে যেমন ভুগেছেন, তেমন সমস্যায় যাতে কাউকে আর পড়তে না হয়, সেই দিকে তাঁর নজর থাকবে!

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
শরীরের অতিরিক্ত লোম তুলতে ২ কোটি টাকা রূপটান মহিলার, হলেন অসুস্থ, শরীরে বাসা বাঁধল জটিল রোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল