সদ্য গঠিত বিএনপি সরকারের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সভাপতিত্বে এই সভা হয়। জাতীয় চাঁদ দেখা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় বুধবার রাতে তারাবিহর নামাজ পড়া হবে, রাতে সেহরি খেয়ে বৃহস্পতিবার থেকে রোজা রাখবেন। দিনভর রোজা রাখার পর সূর্যাস্তের পর খাবার মুখে তুলতে হয়। সেটা হল ইফতার। আর সূর্য ওঠার আগে সারা দিনের রসদ হিসাবে খেয়ে নিতে হয় অল্প কিছু। সেটা সেহরি। কিন্তু মাঝের সময়ে অন্য খাবার দাঁতে কাটা তো দূর, জলস্পর্শ পর্যন্ত করা যায় না।
advertisement
পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশের প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুলগুলিতে ছুটি শুরু হচ্ছে ১৯ ফেব্রুয়ারি থেকে। বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জানিয়েছে। অন্যদিকে, রমজানের আগে বাজারে বেড়ে গিয়েছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। বুধবার রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ২০০-২২০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকায়। নওগাঁর বাজারে ইতিমধ্যে লেবু, কাঁচা লঙ্কা, বেগুন, শসা, আদা, রসুন-সহ বিভিন্ন সবজির দাম বেড়েছে।
মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় বুধবার রোজা শুরু হয়েছে সৌদি আরব-সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে।
