TRENDING:

ফেক নিউজ ও গুজব বন্ধ করতে ২ দিনে ১১২টি ওয়েবসাইট নিষিদ্ধ করল বাংলাদেশ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রতিবেদন: ফজরুল রহমান রাজু
advertisement

#ঢাকা: ফেক নিউজ ও গুজব বন্ধ করত বড়সড় পদক্ষেপ নিল বাংলাদেশ সরকার ৷ মাত্র ২ দিনে ১১২ টি ওয়েবসাইটকে নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশ সরকার ৷ এই ১১২ টি ওয়েবসাইটের প্রতি অভিযোগ, এদের প্রকাশিত ভুয়ো খবরগুলো বাংলাদেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে নষ্ট করছে ৷ ফেক নিউজ ও গুজব ছড়িয়ে দেশের শান্তি বিঘ্নিত করছে এইসব ওয়েবসাইট ৷

advertisement

বাংলাদেশের তথ্য-প্রযুক্তি মন্ত্রী হাসানুল হক ইনু, পেবেলের সাংবাদিককে জানিয়েছেন, ‘এই ১১২ টি ওয়েবসাইটকে নিষিদ্ধ করার একটাই কারণ, এই ওয়েবসাইটে প্রকাশিত খবরগুলো একেবারেই ভুয়ো এবং বাংলাদেশের নির্বাচনের আগে এগুলো গুজবকে প্রশয় দিচ্ছে ৷ যা কিনা বাংলাদেশের শান্তি বিঘ্নিত করতে পারে ৷’

তিনি আরও বলেন, ‘আমরা এইসব ওয়েবসাইটগুলোকে নিষিদ্ধ করেছি সাময়িক সময়ের জন্যই ৷ এর মধ্যে বেশ কয়েকটি সাইটের ওপর থেকে নিষেধজ্ঞা উঠিয়েও দেওয়া হয়েছে ৷ তবে এর মধ্যে যে সাইটগুলোর কোনও রেজিস্ট্রেশন নেই ৷ সেই সব সাইটগুলোকে ভবিষ্যতে একেবারেই নিষিদ্ধ করে দেওয়া হবে ৷’

advertisement

হাসানুল হক ইনু আরও জানান, ‘আপাতত আমরা ওয়েবসাইটগুলোকে কিছু সময়ের জন্যই নিষিদ্ধ করেছি ৷ তবে দরকার পড়লে এই সময়সীমা বাড়ানো হবে ৷’

হাসানুল হক ইনুর কথায়, ‘ওয়েবসাইটকে নিষিদ্ধ ঘোষণা করার সঙ্গে মতামত প্রকাশের স্বাধীনতার কোনও সম্পর্ক নেই ৷ যদি কোনও সংবাদপত্র বা ওয়েবসাইট সঠিক খবর প্রকাশিত করে, তাহলে আমরা কখনই সেই সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করব না !’

advertisement

তথ্য-প্রযুক্তি মন্ত্রক ও দেশের নিরাপত্তা দফতরের তরফ থেকে নির্দেশ পাওয়ার পরেই বাংলাদেশের টেলিকমিউনিকশেন রেগুলেটারি কমিশন ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েকে রবিবার ৫৮ টি এবং মঙ্গলবার ৫৪টি ওয়েবসাইটকে ব্লক করে ৷ সোমবার সন্ধে নাগাদ একথা ফোনে জানিয়েছেন, মিডিয়ার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জাকির হোশেন খান ৷

অন্যদিকে, বাংলাদেশের টেলিকমিউনিকশেন রেগুলেটারি কমিশন ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েকে কয়েকটি ওয়েবসাইট থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে নির্দেশ দেন ৷ তবে ঠিক কোন ওয়েবসাইটগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা উঠেছে তা নিয়ে অবশ্য কোনও কিছুই জানানো হয়নি সরকারের তরফ থেকে ৷

advertisement

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা পর্ষদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি জানান, ‘৫৮টি নিউজ পোর্টাল ফেক নিউজ প্রকাশিত করছে ৷ যার ফলে দেশের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে ৷ শুধু তাই নয়, এই সব ওয়েবসাইটে প্রকাশিত খবরগুলো নির্বাচনের আগে দেশের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করতে পারে ৷ যে কারণেই এই ওয়েবসাইটগুলোকে ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে ৷’ তবে তিনি ওয়েবসাইটগুলো নিষিদ্ধকরণ ওঠানো নিয়ে কোনও বক্তব্য দেননি ৷

বাংলাদেশের ল এনফোর্সমেন্ট এজেন্সি আগেই জানিয়ে ছিল যে, বাংলাদেশের নির্বাচনের আগে ব্যাঙের ছাতার মতো বেশ কিছু ওয়েবসাইট প্রকাশ্যে এসেছে ৷ যে ওয়েবসাইটে মূলত, ফেক নিউজ ও গুজব ছড়ানো হচ্ছে ৷ যা কিনা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নষ্ট  করছে ৷

কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট চিফ মোনিরুল ইসলাম জানিয়েছেন, ‘এই সব ওয়েবসাইটগুলো ফেক নিউজ প্রকাশ করে দেশের গণতন্ত্র ও শান্তি নষ্ট করছে ৷’

মিডিয়ার অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল সোহেল রানা জানিয়েছেন, ‘১০০ পুলিশ টিম গোটা দেশজুড়ে সোশ্যাল মিডিয়ার প্রতি কঠোর নজর রেখেছিল ৷ তাঁরা নিশ্চিন্ত করেছে ঠিক কোন ওয়েবসাইটগুলো ফেক নিউজ পরিবেশন করছে ৷ যা কিনা দেশের আইন-শৃঙ্খলা নষ্ট করছে ৷ ’

মূলত এই ওয়েবসাইটগুলোকেই নিষিদ্ধ করা হয়েছে--

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

banglamail71.info, shibir.org.bd, poriborton.com, bdpolitico.com, pagenews24.com, reportbd24.com, rarenews24.com, bnpnews24.com, prothombangladesh.net, bbarianews24.com, sheershanews24.com, news21-bd.com, 1newsbd.net, newsbd71.com, dailyamardesh.xyz, dnn.news, razniti24.com, rbn24.co.uk, sangbad247.com, deshbhabona.com, amardesh247.com, analysisbd.com, awaazbd.com, badrul.org, bnponlinewing.com,en.bnpbangladesh.com, bnpbangladesh.com, bnponlinewing.com, atv24bd.com, banglastatus.com, justnewsbd.com, expressnewsbd.com, dailybdtimes.com,mymensinghnews24.com, muldharabd.com, priyo.com, cnnbd24.com, dailymirror24.com, dawahilallah.com, alehsar2.wordpress.com,aljamaah1.wordpress.com, bangladarsulquran.wordpress.com, gazwah.net, jongimedia.wordpress.com, maktabatulislamiabd.wordpress.com,millateibrahimbd.wordpress.com, myquranstudyoneayahaday.com, shuhadarkafela.wordpress.com, deshnetricyberforum.com, alapon.live, dhakatimes24.com, risingbd.com, diganta.net, moralnews24.com, potryka.com,defenseupdatebangladesh.wordpress.com, defbd.com, and bangladeshdefence.blogspot.com.

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
ফেক নিউজ ও গুজব বন্ধ করতে ২ দিনে ১১২টি ওয়েবসাইট নিষিদ্ধ করল বাংলাদেশ