TRENDING:

স্বামীর অবৈধ প্রেমের কথা ফাঁস করল কথা বলিয়ে টিয়া !

Last Updated:

স্ত্রী অফিস চলে গেলেই শুরু হত আসল কম্মটি ৷ যা চলেছে দিনের পর দিন ৷ মাসের পর মাস ৷ কিন্তু কেউ কোনওদিন সেটা টেরও পায়নি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কুয়েত সিটি: স্ত্রী অফিস চলে গেলেই শুরু হত আসল কম্মটি ৷ যা চলেছে দিনের পর দিন ৷ মাসের পর মাস ৷ কিন্তু কেউ কোনওদিন সেটা টেরও পায়নি ৷ স্ত্রী-র যে মাঝেমধ্যে কোনও সন্দেহ হত না, সেটা নয় ৷ কিন্তু স্বামীকে হাতেনাতে ধরার মতো হাতে কিছু প্রমাণ ছিল না ৷ সেই কাজটাই এবার করল কোনও মানুষ নয়, একটি পাখি ! হ্যাঁ, স্বামীর পোষা টিয়া পাখিই শেষপর্যন্ত কাল ডেকে আনল তার মনিবের ৷ কথা বলিয়ে এই টিয়া স্ত্রী-র সামনেই গড়গড় করে বলে দিল বাড়ির পরিচারিকার সঙ্গে স্বামীর অবৈধ প্রেমের কথা !
advertisement

প্রতিদিন স্ত্রী যখন অফিস চলে যেতেন ৷ তখন নিজের পরিচারিকার সঙ্গে রোম্যান্সে ব্যস্ত হয়ে পড়তেন স্বামী ৷ অবৈধ প্রেমের নানা কথোপকথন এবং দৃশ্য প্রতিদিনই দেখত ওই টিয়া ৷ শেষপর্যন্ত আসল জায়গায় পুরো ঘটনাটি ফাঁস করতে বিশেষ সময় নেয়নি পোষ্য টিয়া ৷ ঘটনাটা ঘটেছে কুয়েতে ৷ স্ত্রী এই নিয়ে মামলাও করেছেন ৷ তিনি জানিয়েছেন, স্বামীর প্রতি তাঁর অনেক আগেই সন্দেহ হয়েছিল ৷ কারণ কখনও তিনি অফিস থেকে নির্ধারিত সময়ের আগে বাড়িতে ঢুকলেই নার্ভাস হয়ে পড়তেন স্বামী ৷ যদিও টিয়া পাখির কথার উপর বিশ্বাস করেনি আদালত ৷ তাই এযাত্রায় এখনও পর্যন্ত পার পেয়ে গিয়েছেন ওই মানুষ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
স্বামীর অবৈধ প্রেমের কথা ফাঁস করল কথা বলিয়ে টিয়া !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল