এক্স-এ নেতানিয়াহুর শেয়ার করা সর্বশেষ ভিডিওতে, হাকাবিকে ইজরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর অফিসের ভিতরে হাঁটতে দেখা যায় এবং তিনি মজা করে বলেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে নেতানিয়াহুর খোঁজখবর নিতে পাঠিয়েছেন।
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
আরও পড়ুন – Crude Oil Reaches In India: বুধবার ভারতে পৌঁছলো খনিজ তৈলবাহী জাহাজ, কোথা থেকে এল এই জাহাজ
“ডোনাল্ড ট্রাম্প আমাকে ডেকেছিলেন আপনি ঠিক আছেন কিনা তা নিশ্চিত করতে,” হাকাবি হেসে বললেন। জবাবে নেতানিয়াহু বললেন, “হ্যাঁ, মাইক, আমি বেঁচে আছি।”
ঠাট্টা-তামাশা চালিয়ে হাকাবি বলেন, ট্রাম্প নিশ্চিত হতে চাইছেন কারণ “আপনাদের মধ্যে সম্পর্কটা বড্ড বেশি ভাল”, এর প্রত্যুত্তরে নেতানিয়াহু অনলাইনে করা অন্যতম আজব একটি দাবি নিয়ে খোঁচা দিয়ে বলেন: “আমরা প্রত্যেক হাতে পাঁচটি করে আঙুল দিয়ে করমর্দন করি।”
রসিকতা শেষ করেই নেতানিয়াহু ইরানের নেতৃত্বের বিরুদ্ধে চলমান ইজরায়েলি হামলার কথা উল্লেখ করে বলেন, “আজ আমি পাঞ্চ কার্ড থেকে দু’টি নাম মুছে দিয়েছি।”
ধারাবাহিক হামলায় আলি লারিজানি এবং বাসিজ কমান্ডার গোলামরেজা সোলেইমানিসহ ইরানের ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের নির্মূল করার ইজরায়েলি দাবির প্রেক্ষিতে এই মন্তব্যটি করেন৷ এরপরে ইরানি কর্তৃপক্ষ এবং রাষ্ট্র-সমর্থিত গণমাধ্যম এই মৃত্যুর খবরটি নিশ্চিত করে।
