TRENDING:

লাহোরে বোমা বিস্ফোরণ ! অল্পের জন্য প্রাণে বাঁচল হাফিজ পুত্র

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অল্পের জন্য প্রাণে বাঁচলেন লস্কর-ই-তৈবা প্রধান হাফিজ মহম্মদ সঈদের ছেলে তালহা সঈদ ৷ শনিবার লাহোরে বিস্ফোরণে একজনের মৃত্যু হয় ৷ ওই হামলায় বেঁচে যান হাফিজ পুত্র ৷ পাকিস্তানের সংবাদসংস্থা সূত্রে খবর, বেশ কয়েকজন লস্কর সমর্থক ওই ঘটনায় আহত হয়েছে ৷
advertisement

লাহোরের মহম্মদ আলি রোডে মসজিদ আলি-ও-মুর্তাজায় একটি ধর্মীয় সমাবেশ ছিল শনিবার ৷ একটি Rally চলাকালীন সেখানে বোমা বিস্ফোরণ হয় ৷ প্রথমে গ্যাস সিলিন্ডার ফেটেছে বলে মনে করা হলেও পরবর্তীকালে তা বোমা বিস্ফোরণ বলেই জানিয়েছে পুলিশ ৷ বিস্ফোরণে মৃত যুবকের নাম হাফিজ মাহমুদ ৷ তাঁর বয়স ২২ বলে জানিয়েছে পুলিশ ৷ ঘটনায় চার জন গুরুতর আহত ৷ তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷ পাকিস্তানের অভিযোগ, এই হামলার পিছনে ভারতের গোয়েন্দা সংস্থা RAW-র হাত রয়েছে ৷ ভারতের তরফে অবশ্য সেই অভিযোগ খারিজ করা হয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
লাহোরে বোমা বিস্ফোরণ ! অল্পের জন্য প্রাণে বাঁচল হাফিজ পুত্র
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল