TRENDING:

১৭ কোটি ৬৮ লক্ষ টাকা লটারি জিতলেন ভারতীয় ডাক্তার !

Last Updated:

শিরোনাম পড়ে প্রথমেই নিশ্চয়ই ভেবে বসেছেন, ইশ আমি কেন পাই না !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কেরল: শিরোনাম পড়ে প্রথমেই নিশ্চয়ই ভেবে বসেছেন, ইশ আমি কেন পাই না ! আর পেলে কী কী করতেন তা ভেবেও ফেলেছেন এক সেকেন্ডে ৷ কিন্তু এত না ভেবে লটারিটা তো কাটতে হবে আগে? ঠিক যেমন কেরলের বাসিন্দা, বর্তমানে আবু ধাবির ডাক্তার নিশিতা রাধাকৃষ্ণা পিল্লাই কাটতেন নিয়মিত ৷ আর সেই লটারি টিকিট কাটার নেশার ফলে আজ তাঁর কপালে শিঁকে ছিঁড়ল ৷
advertisement

আমির শাহের বিগ টিকিট রাফলে সেরা লটারিটা জিতে নিলেন ভারতীয় ডাক্তার নিশিতা রাধাকৃষ্ণা পিল্লাই ৷ ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ কোটি ৬৮লক্ষ টাকা জিতে নিলেন তিনি ৷ বহুদিন থেকেই নিশিতার স্বামী লটারি কিনতেন ৷ প্রায় ৫০টির বেশি লটারি কিনেছেন এতদিনে ৷ তবে শেষমেশ লক্ষ্মী লাভ হল ৷

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠ মন্দিরে এলে দেখা হবে না সন্ধ্যা আরতি!মন্দির কমিটির বড় সিদ্ধান্তে কিছুটা হতাশ হবেন
আরও দেখুন

লটারিতে অর্থ জেতার কথা জানার পরে আনন্দে আত্মহারা হয়েছিলেন এই দম্পত্তি ৷ নিশিতার কথায়, ‘আগে বাড়ির লোন শোধ করতে হবে ৷ বাদ বাকি টাকা দিয়ে কী করব এখনও ভেবে ওঠা হয়নি !’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
১৭ কোটি ৬৮ লক্ষ টাকা লটারি জিতলেন ভারতীয় ডাক্তার !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল