TRENDING:

Kazan drone attack: ফিরে এল ৯/১১-র স্মৃতি, রাশিয়ার কাজানে পর পর বহুতলে আকাশপথে হামলা, আগুন!

Last Updated:

এই ড্রোন হামলার পরই কাজান বিমানবন্ধর বন্ধ করে দেওয়া হয়৷ ইঝেভসক বিমানবন্দরেও বিমান ওঠানামা নিয়ন্ত্রণ করা হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাজান: নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিমান হামলার স্মৃতি ফিরিয়ে রাশিয়ার কাজান শহরে একের পর এক বহুতলে পর পর আঘাত হানল ৮টি ড্রোন৷ এই হামলার পিছনে ইউক্রেনই রয়েছে বলে অভিযোগ করেছে মস্কো৷
কাজানে ড্রোন হামলা৷ ছবি-এক্স
কাজানে ড্রোন হামলা৷ ছবি-এক্স
advertisement

এই হামলার আকস্মিকতা কাটিয়ে উঠে উদ্ধারকাজ শুরু করে কাজান শহরের স্থানীয় প্রশাসন৷ যে বহুতলগুলিতে হামলা হয়, সেখান থেকে আবাসিক এবং সাধারণ মানুষকে বের করে আনা হয়৷

আরও পড়ুন: ‘বন্ধু’ পাকিস্তানকেও ছাপিয়ে গেল বাংলাদেশ! কয়েক মাস দেশ চালিয়েই লজ্জার নজির গড়়লেন ইউনূস

advertisement

এই ড্রোন হামলার পরই কাজান বিমানবন্ধর বন্ধ করে দেওয়া হয়৷ ইঝেভসক বিমানবন্দরেও বিমান ওঠানামা নিয়ন্ত্রণ করা হয়৷ মস্কো শহর থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত কাজান৷ রুশ সংবাদসংস্থা স্পুটনিকের দাবি অনুযায়ী, রাশিয়ার বায়ুসেনা একটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হলেও বাকি আটটি ড্রোন নির্দিষ্ট লক্ষ্যেই আঘাত করে৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফুচকার দামে পাবেন এক প্লেট চিকেন মোমো! মাত্র ২০ টাকায় ভরবে পেট, হবে 'দিল খুশ'
আরও দেখুন

শুক্রবার রাতেই ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন এবং মিসাইল হামলা চালায় রাশিয়া৷ প্রায় ৬০টি ড্রোন কিয়েভের বিভিন্ন আবাসিক এলাকায় হামলা চালায়৷ মনে করা হচ্ছে, সেই হামলার বদলা নিতেই এ দিন কাজানে হামলা করল ইউক্রেন৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Kazan drone attack: ফিরে এল ৯/১১-র স্মৃতি, রাশিয়ার কাজানে পর পর বহুতলে আকাশপথে হামলা, আগুন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল