TRENDING:

Bangladesh Election Results Update: পিছিয়ে পড়তেই ভোট গণনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, কার্যত হার স্বীকার জামায়েত নেতৃত্বের!

Last Updated:

ভোটের ফল ঘোষণায় অহেতুক দেরি, বাংলাদেশের ভোট গণনা পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলে দিল জামায়েত নেতৃত্ব৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভোট গণনা শুরুর পর বিএনপি-র জোটের সঙ্গে ক্রমাগত দূরত্ব বাড়ছে জামায়াতে ইসলামির নেতৃত্বাধীন ১১ দলের জোটের৷ এগিয়ে থাকা এবং জয়ী আসন সংখ্যার নিরিখেও বাংলাদেশে ক্ষমতা দখলের দাবি জোরাল করছে বিএনপি জোট৷ এই পরিস্থিতিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন কমিশনকে নিশানা করল জামায়েত নেতৃত্ব৷ ভোট গণনা এবং ফল ঘোষণা প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে তারা৷
দাঁড়িপাল্লা প্রতীকে ভোটে লড়েছিল জামায়েত৷ ছবি- এএফপি
দাঁড়িপাল্লা প্রতীকে ভোটে লড়েছিল জামায়েত৷ ছবি- এএফপি
advertisement

জামায়েত নেতৃত্বের অভিযোগ, বেশ কিছু কেন্দ্রে ফল ঘোষণা নিয়ে অহেতুক দেরি করা হচ্ছে৷ কয়েকটি আসনে যেভাবে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, তা নিয়েও সংশয় প্রকাশ করেছে জামায়েত নেতৃত্ব৷

জামায়েত নেতা শফিকুর রহমান বলেন, বেশ কিছু আসনে ইঁদুর-বিড়াল খেলা হচ্ছে৷ কয়েকটি আসনে আমরা এগিয়ে আছি, গণনাও শেষ হয়ে গিয়েছে, কিন্তু যাঁরা রিটার্নিং অফিসার রয়েছেন তাঁরা ফল ঘোষণা করছেন না, ঝুলিয়ে রেখেছেন৷ এরকম কেন করা হচ্ছে আমরা বুঝতে পারছি না৷ মাঝে ওয়েবসাইটে কে কতগুলি আসন পেয়েছে তার তথ্য দিয়েও সরিয়ে নেওয়া হল৷ আমাদের লোকদের দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হচ্ছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হলদিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়িয়ে মাংসের দোকানে তেলবোঝাই ট্যাঙ্কার
আরও দেখুন

মাঝরাত পেরিয়ে যাওয়ার পরেও যা ইঙ্গিত তাতে জামায়েত যে প্রধান বিরোধী পক্ষ হতে চলেছে, তা অনেকটাই স্পষ্ট৷ জামায়েত নেতা শফিকুর রহমানও তা কার্যত স্বীকার করে নিয়েছেন৷ তিনি বলেন, আমাদের ত্রুটি ঘাটতি যা আছে আমরা খতিয়ে দেখব৷ আমরা পুরনো ধারার রাজনীতি করতে চাই না৷ আমরা ইতিবাচক রাজনীতি করতে চাই৷ রাজনীতি যদি মানুষের জন্য হয় তা হলে মেনে নিতে হবে পাশ করার গ্যারান্টি নিয়ে রাজনীতি হয় না৷ দেশবাসী আমাদের যতটা সহযোগিতা করেছেন তার জন্য আমরা তাঁদের গভীর কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাতে চাই৷ আমরা মানুষের জন্য ইতিবাচক, কল্যাণকর রাজনীতি করতে চাই৷ শুধু বিরোধিতার জন্য আমরা বিরোধিতা করব না৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh Election Results Update: পিছিয়ে পড়তেই ভোট গণনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, কার্যত হার স্বীকার জামায়েত নেতৃত্বের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল