TRENDING:

Iran vs Israel Conflict: 'খামেনেইয়ের পদে যিনি বসবেন তাঁকেই মারব!' উত্তরসূরির নামের সামনে আসতেই চ্যালেঞ্জ দিল ইজরায়েলের মন্ত্রী!

Last Updated:

Iran vs Israel Conflict: ইরানের সর্বোচ্চ পদে যিনি বসবেন তাঁকেই হত্যা করা হবে। ঠিক এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ। বুধবার ইরানের সর্বোচ্চ নেতার পদে যেই বসুন না কেন তাঁকে হত্যা করা হবে সরাসরি হুমকি দিলেন তিনি। প্রয়াত আয়াতোল্লা আলি খামেনেই-এর উত্তরসূরি হিসাবে যিনিই স্থলাভিষিক্ত হবেন তাঁকেই হত্যা করা হবে বলে জানান তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তেল আভিভ: ইরানের সর্বোচ্চ পদে যিনি বসবেন তাঁকেই হত্যা করা হবে। ঠিক এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ। বুধবার ইরানের সর্বোচ্চ নেতার পদে যেই বসুন না কেন তাঁকে হত্যা করা হবে সরাসরি হুমকি দিলেন তিনি। প্রয়াত আয়াতোল্লা আলি খামেনেই-এর উত্তরসূরি হিসাবে যিনিই স্থলাভিষিক্ত হবেন তাঁকেই হত্যা করা হবে বলে জানান তিনি। বুধবার ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ সমাজমাধ্যমে একটি পোস্ট করে লেখেন “ইরানের সন্ত্রাসবাদী জমানার নেতা হিসাবে যাকেই নিয়োগ করবে, সেই ব্যক্তিকেই ইজরায়েল ধ্বংস করার পরিকল্পনা করবে।” সেই কারণেই ইজরায়েল তাঁকে হত্যা করবে বলে জানিয়েছেন তিনি।
কী বললেন প্রতিরক্ষামন্ত্রী?
কী বললেন প্রতিরক্ষামন্ত্রী?
advertisement

ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এ-ও জানিয়েছেন যে, পরবর্তী ধর্মীয় নেতার নাম যাই হোক বা তিনি যেখানেই লুকিয়ে থাকুন না কেন। তাঁকে হত্যা করা হবে। কাটজের মতে, নতুন নেতা ইজরায়েলের ক্ষতি করার পাশাপাশি আমেরিকাকে হুমকি দেবেন এবং ইরানের সাধারণ মানুষের উপর দমনপীড়ন চালাবেন তিনি। তাই ইরানের নতুন কোনও নেতাকে যে তাঁরা কোনওভাবেই মাথা তুলতে দেবেন না, তা রীতিমত স্পষ্ট করে দিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের এই মন্ত্রী। এই প্রসঙ্গে তিনি বলেন, “প্রধানমন্ত্রী এবং আমি ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে সবদিক থেকে প্রস্তুত থাকতে বলেছি। তাই সেই লক্ষ্যে পরবর্তী ধর্মীয় নেতাকে মারার প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করতে বলা হয়েছে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যুগিপাড়ার আটপৌরে একটি বাড়ি থেকে বিশ্বজোড়া খ্যাতি! স্মৃতিতে আজও জীবন্ত ‘ক্ষ্যাপা বাউল’
আরও দেখুন

প্রসঙ্গত, মঙ্গলবারই ইরানের একটি সংবাদমাধ্যম একটি সূত্র উল্লেখ করে জানিয়েছে, সে দেশের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হতে চলেছেন খামেনেইয়ের দ্বিতীয় পুত্র মোজতবা খামেনেই। এই বেছে নেওয়ার কাজটি করেছে ইরানের তিন সদস্যের অন্তর্বর্তী কাউন্সিল। আর খামেনেইয়ের উত্তরসূরির নাম ভেসে উঠতেই তাঁকে খতম করার কথা ঘোষণা করে দিল ইজরায়েল।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran vs Israel Conflict: 'খামেনেইয়ের পদে যিনি বসবেন তাঁকেই মারব!' উত্তরসূরির নামের সামনে আসতেই চ্যালেঞ্জ দিল ইজরায়েলের মন্ত্রী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল