TRENDING:

Israel Iran Clash: ইরানে ভয়াবহ বিমান হামলা! পরপর বিস্ফোরণ, আলি খামেনেইয়ের বাসভবনেও হামলা! শুরু ‘অপারেশন লায়নস রোর’

Last Updated:

Israel Iran Clash: ইরানে আক্রমণ করা নিয়ে বারবার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে শনিবার ভোরে ইরানের রাজধানী তেহরানে হামলা চালাল ইজরায়েল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তেহরান: আশঙ্কা করা হয়েছিল, আক্রমণ চালাবে আমেরিকা। কিন্তু শনিবার ভোরে ইরানে হামলা চালাল ইজরায়েল। এই হামলাকে ইজরায়েল ‘আগাম প্রতিরোধমূলক হামলা’ (প্রি-এম্পটিভ অ্যাটাক) বলে ব্যাখ্যা করেছে। শনিবার সকালে এক বিবৃতিতে ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাৎজ হামলার বিষয়টি নিশ্চিত করে দেশজুড়ে ‘বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন।
কারা হামলা চালাল ইরানে?
কারা হামলা চালাল ইরানে?
advertisement

ইরানি সাংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তেহরানে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তারা খবর পেয়েছে, ইরানের রাজধানী তেহরানের রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

আরও পড়ুন: রাজ্যের মন্ত্রী, তবু কেন বাবুল সুপ্রিয়কে রাজ্যসভায় প্রার্থী করল তৃণমূল? পিছনে রয়েছে দুটি বড় কারণ! কী জানেন?

এদিকে, ইজরায়েলে থাকা জরুরি নয়, নিজেদের এমন সরকারি কর্মীদের দেশে ফেরার অনুমোদন দিয়েছে আমেরিকা। ইরানে হামলার হুমকি এবং মধ্যপ্রাচ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় মার্কিন সামরিক প্রস্তুতির মধ্যে শুক্রবার এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। যুদ্ধ এড়ানোর শেষ চেষ্টা হিসেবে ওমানের মধ্যস্থতায় ইরান ও আমেরিকার মধ্যে আলোচনার এক দিন পরই ওয়াশিংটন এই পদক্ষেপ নিল। শুরুতে এই আলোচনা ঘিরে কিছুটা আশা ছিল। তবে তেহরান স্পষ্ট জানায়, কোনও চুক্তি করতে হলে আমেরিকাকে তাদের ‘অতিরিক্ত দাবি’ থেকে সরে আসতে হবে।

advertisement

এমন এক সময়ে এই আলোচনা চলছিল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানে হামলার হুমকি দিচ্ছেন। একই সঙ্গে এই অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধি করছে মার্কিন বাহিনী। বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এখন আমেরিকার অন্যতম বন্ধু ইজরায়েলের উপকূলের কাছে। এরই মধ্যে ইজরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস ‘নিরাপত্তা ঝুঁকির কারণে’ জরুরি নয়, এমন সরকারি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের ইজরায়েল ছাড়ার অনুমতি দিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জেলায় বড়সড় টোটো চুরি চক্র! ক্রেতা সেজে 'ফিল্মি' কায়দায় টোপ, তাতেই কেল্লাফতে
আরও দেখুন

দূতাবাসের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘যতক্ষণ বাণিজ্যিক ফ্লাইট চালু আছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা ইজরায়েল ছেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন।’ ইজরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি শুক্রবার সকালে দূতাবাসের কর্মীদের একটি ই–মেইল পাঠিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, যাঁরা দেশে ফিরতে চান, তাঁদের ‘আজই’ তা করা উচিত। ই–মেইলে তাঁকে উদ্ধৃত করে বলা হয়, ‘পরবর্তী সময়ে ওয়াশিংটন ডিসিতে যাওয়া যাবে, এমন যে কোনও আসনের টিকিট জোগাড়ের চেষ্টা করুন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, দ্রুততম সময়ের মধ্যে এই দেশ ত্যাগ করা।’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Israel Iran Clash: ইরানে ভয়াবহ বিমান হামলা! পরপর বিস্ফোরণ, আলি খামেনেইয়ের বাসভবনেও হামলা! শুরু ‘অপারেশন লায়নস রোর’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল