TRENDING:

ফের রক্তাক্ত প্যারিস, বন্দুকবাজের হামলায় নিহত ১ পুলিশকর্মী

Last Updated:

ফের রক্তাক্ত প্যারিস ৷ ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের আগে বৃহস্পতিবার হামলা চালায় এক আততায়ী ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#প্যারিস: ফের রক্তাক্ত প্যারিস ৷ ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের আগে বৃহস্পতিবার হামলা চালায় এক আততায়ী ৷ বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে এক পুলিশকর্মীর ৷ আহত হয়েছেন আরও ২জন ৷ পুলিশের পাল্টা গুলিতে নিহত হয়েছে হামলাকারীরও ৷
advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯ টা নাগাদ চ্যাম্পস এলিসিসে পুলিশের উপর হামলা চালায় আততায়ী ৷ পুলিশের গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে থাকে এক বন্দুকবাজ ৷ পুলিশে পাল্টা গুলি চালালে পালানোর সময় গুলি লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার ৷

ওই এলাকায় সাধারাণত পর্যটকদের ভিড় থাকে ৷ গুলির শব্দে সকলের মধ্যে আতঙ্ক  পড়িয়ে ৷ গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ ও সেনাবাহিনী ৷ এরপর ভ্রমণার্থীদের হোটেলে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় ৷

advertisement

পুলিশ হামলাকারীর পরিচয় জানতে পেরেছে ৷ জানা গিয়েছে, বেলজিয়ান নাগরিক আবু ইউসুফ ৷ হামলার পিছনে আইএস জঙ্গি সংগঠন দায় স্বীকার করেছে ৷ তবে ঘটনাস্থলে হামলার সময় আর কোনও জঙ্গি উপস্থিত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
রেল যাত্রীদের জন্য সুখবর! বীরভূমের সিউড়ি-বক্রেশ্বর হয়ে নলা, লাইনের সার্ভেতে সবুজ সঙ্কেত
আরও দেখুন

এর আগে বৃহস্পতিবার একটি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় যাতে বলা হয় এক সন্দেহভাজন ব্যক্তি হেলজিয়াম থেকে ট্রেনে ফ্রান্সে এসেছেন ৷ মৃত হামলাকারী ও সেই ব্যক্তি এক কিনা তা এখনও স্পষ্ট ৷ পূর্ব প্যারিসে তার বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
ফের রক্তাক্ত প্যারিস, বন্দুকবাজের হামলায় নিহত ১ পুলিশকর্মী
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল