শ্রীলঙ্কার নৌবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র উদ্ধৃত করে এই খবর দিয়েছে সংবাদসংস্থা রয়টার্স৷
বিপদ সঙ্কেত পাওয়ার পরই শ্রীলঙ্কার নৌবাহিনী ইরানের ওই যুদ্ধজাহাজটির সাহায্যে উদ্যোগী হয়৷ জাহাজে থাকা নাবিক এবং অন্যান্যদের উদ্ধারে কাছাকাছি থাকা জাহাজগুলিকে ঘটনাস্থলে পাঠানোর পাশাপাশি বিমান এবং হেলিকপ্টার পাঠিয়েও উদ্ধারকাজ শুরু হয়৷
আরও পড়ুন: সঙ্কটে প্রায় ১ কোটি ভারতীয়ের জীবিকা! ইরান-ইজরায়েল-আমেরিকা যুদ্ধে ফিরে আসছে ১৯৯০-এর স্মৃতি
advertisement
জানা গিয়েছে গল বন্দরের থেকে ৪০ নটিক্যাল মাইল মতো দূরত্বে শ্রীলঙ্কার জলসীমার ঠিক বাইরেই এই আইরিশ ডেনা নামে ইরানের এই যুদ্ধজাহাজটির উপরে হামলা হয়৷ স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, নাবিক এবং কর্মী মিলিয়ে ইরানের ওই যুদ্ধজাহাজটিতে মোট ১৮০ জন ছিলেন৷ এ দিন ভোররাতে যুদ্ধজাহাজটি বিরতির পর সবে যাত্রা শুরু করেছিল৷ তখনই সেটির উপরে হামলা হয়৷
শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বীজিতা হেরাথও দেশের সংসদে দাঁড়িয়ে এই ঘটনার কথা স্বীকার করেছেন৷ তিনি জানিয়েছেন, আহতদের মধ্যে ৩০ জন নাবিককে দেশের দক্ষিণ প্রান্তে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ অন্যান্য আহত নাবিকদের চিকিৎসার জন্য গলের একটি বড় হাসপাতালকেও প্রস্তুত রাখা হয়েছে৷
শ্রীলঙ্কার উপ প্রতিরক্ষমন্ত্রী অরুণ জয়শেখর জানিয়েছেন, দেশের নৌবাহিনী এবং বায়ুসেনা যৌথ অভিযান চালিয়ে ইরানের ডুবে যাওয়া যুদ্ধজাহাজটিতে থাকা বাদ বাকি নাবিক এবং অন্যান্যদের উদ্ধারদের চেষ্টা চালাচ্ছে৷
