TRENDING:

Iran Israel War: ইজরায়েলের ভয়ঙ্কর আক্রমণ! ২৪ ঘণ্টায় ৪০ জন হিজবুল্লাহর মৃত্যু! আক্রমণ চলছে জল-স্থল-আকাশপথে

Last Updated:

Iran Israel War: ইজরায়েলের দাবি, লেবাননে জল, স্থল ও আকাশপথে হামলা চালিয়ে ২৪ ঘণ্টায় ৪০ জনের বেশি হিজবুল্লাহ সদস্যকে মারা সম্ভব হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তেহরান: ইজরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা গত ২৪ ঘণ্টায় ৪০ জন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে। ইজরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা গত ২৪ ঘণ্টায় লেবাননে হিজবুল্লাহর বেশ কয়েকটি সামরিক স্থাপনা সাইট ও অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। ইজরায়েলি স্থলবাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ সেল শনাক্ত করে উচ্ছেদ করেছে এবং হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা চালিয়েছে। আর ইজরায়েলি নৌবাহিনী হিজবুল্লার একটি অস্ত্রের গুদামে হামলা চালিয়েছে।
কী ঘটল লেবাননে?
কী ঘটল লেবাননে?
advertisement

ইজরায়েলি সামরিক বাহিনীর দাবি, লেবাননে জল, স্থল ও আকাশপথে হামলা চালিয়ে ২৪ ঘণ্টায় ৪০ জনের বেশি হিজবুল্লাহ সদস্যকে হত্যা করা হয়েছে। ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে শতাব্দী প্রাচীন একটি চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলা হয়েছে। সে দেশের স্বাস্থ্য মন্ত্রক এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন: ইরানে কী সাংঘাতিক অবস্থা! ১৮৬৯ মানুষ হঠাৎ বাড়ি ছেড়ে কোথায় গেলেন! যা ঘটল, শুনে শিউরে উঠবেন

advertisement

স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র হোসেইন কেরমানপুর জানান, এই হামলায় পাস্তুর ইনস্টিটিউট অব ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গবেষণা কেন্দ্রটি ১৯২০ সালে চালু হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হোসেইন কেরমানপুর একে ‘বৈশ্বিক স্বাস্থ্য খাতের শতাব্দী পুরানো স্তম্ভে হামলা’ বলে উল্লেখ করেছেন।

ইরানে যুদ্ধরত সব পক্ষকে সামরিক পদক্ষেপ বন্ধ করে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে চিনের বিদেশ মন্ত্রক। আগামী সপ্তাহগুলোতে ইরানে আরও বড় পরিসরে হামলা চালানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং এই আহ্বান জানান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালচিনি ব্লকে ভয়াবহ কাণ্ড! রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ স্থানীয়দের
আরও দেখুন

সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, হরমুজ প্রণালিতে বিদ্যমান অস্থিরতার মূল কারণ হলো, এ জলপথে ‘অবৈধ’ সামরিক কার্যকলাপ। তিনি আরও বলেন, বিবদমান পক্ষগুলোকে অবশ্যই বিশ্ব অর্থনীতি আর জ্বালানি নিরাপত্তার ওপর আরও গুরুতর প্রভাব এড়ানোর চেষ্টা চালিয়ে যেতে হবে।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran Israel War: ইজরায়েলের ভয়ঙ্কর আক্রমণ! ২৪ ঘণ্টায় ৪০ জন হিজবুল্লাহর মৃত্যু! আক্রমণ চলছে জল-স্থল-আকাশপথে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল