TRENDING:

Iran’s New Supreme Leader: তেহরানে নতুন অধ্যায় শুরু? সুপ্রিম লিডার পদে খামেনেই-পুত্র মোজতবা খামেনেইকে ঘিরে বিশ্বজুড়ে জল্পনা

Last Updated:

Iran’s New Supreme Leader: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই নিহত হওয়ার পর দেশজুড়ে তীব্র রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের দাবি, ইরানের প্রভাবশালী ধর্মীয় সংস্থা নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনেইকে নির্বাচিত করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইরানঃ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই নিহত হওয়ার পর দেশজুড়ে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে প্রকাশ্যে এসেছে এই পরিস্থিতিতে ইরানের প্রভাবশালী ধর্মীয় সংস্থা নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করেছে মোজতবা খামেনেইকে।
মোজতবা খামেনেই
মোজতবা খামেনেই
advertisement

প্রতিবেদন অনুযায়ী, চলমান মার্কিন-ইসরায়েলি হামলার আবহে এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির চাপে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে ইরানের শক্তিশালী সামরিক বাহিনীI ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রভাব এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলেও দাবি করা হচ্ছে।

আরও পড়ুনঃ দোল খেলার পর স্নানে নেমে বিপত্তি, রহড়ায় এক কিশোরের মৃত্যু, গুরুতর জখম আরও এক

advertisement

মোজতবা খামেনেই কে?
১৯৬৯ সালের ৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন মোজতবা খামেনেই। তিনি প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনেই-এর দ্বিতীয় পুত্র। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত এক মধ্য-স্তরের আলেম হিসেবে পরিচিত হলেও, দীর্ঘদিন ধরেই তিনি পর্দার আড়ালে ক্ষমতার কেন্দ্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে রাজনৈতিক মহলে ধারণা। বাবার দফতর পরিচালনা, সামরিক ও নিরাপত্তা সমন্বয় এবং আইআরজিসি-র সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ—এসব ক্ষেত্রেই তাঁর সক্রিয় উপস্থিতি ছিল বলে জানা যায়।

advertisement

ইরান-ইরাক যুদ্ধের সময় থেকেই নিরাপত্তা কাঠামোর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয়। যদিও তিনি কখনও প্রকাশ্যে বড় কোনও সাংবিধানিক বা প্রশাসনিক পদে ছিলেন না, তবুও কূটনৈতিক ও সামরিক সিদ্ধান্ত গ্রহণে তাঁর প্রভাব ছিল বলে একাধিক বিশ্লেষক মনে করেন। ২০১৬ সালের ১৫ মার্চ কোমের ধর্মীয় সেমিনারির সদস্যদের সঙ্গে তাঁকে প্রকাশ্যে দেখা গিয়েছিল, যা তাঁর দীর্ঘদিনের ধর্মীয় ও রাজনৈতিক সম্পৃক্ততার ইঙ্গিত বহন করে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কেল্লাফতে! কৃষকের ছেলের হাত ধরে গ্রামে এল প্রথম সরকারি চাকরি
আরও দেখুন

তবে, ইরানের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই নিয়োগের বিষয়ে কোনও স্পষ্ট ঘোষণা করা হয়নি। পরিস্থিতির দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran’s New Supreme Leader: তেহরানে নতুন অধ্যায় শুরু? সুপ্রিম লিডার পদে খামেনেই-পুত্র মোজতবা খামেনেইকে ঘিরে বিশ্বজুড়ে জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল