TRENDING:

Iran- Israel Conflict: হুমকি-পাল্টা হুমকি! ইরানের প্রত্যাঘাত ভয়ঙ্কর হতে পারে, হুঁশিয়ারি ট্রাম্পের

Last Updated:

শনিবার ইজরায়েল আর মার্কিন বিমান হানায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। আর এরপরেই প্রত্যাঘাত আরও প্রবল হবে বলে জানিয়েছিল ইরানের প্রতিরক্ষামন্ত্রক। যদিও মার্কিন হামলায় নিহত হয়েছেন ওই দেশের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তেহরান: শনিবার ইজরায়েল আর মার্কিন বিমান হানায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। আর এরপরেই প্রত্যাঘাত আরও প্রবল হবে বলে জানিয়েছিল ইরানের প্রতিরক্ষামন্ত্রক। যদিও মার্কিন হামলায় নিহত হয়েছেন ওই দেশের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদা। কিন্তু, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাঘাঁটিতে প্রত্যাঘাত আরও ভয়ঙ্কর হবে বলে জানিয়েছিল ইরান। সেইমতোই হামলা শুরু করল তাঁরা। ইরানের ছোড়া মিসাইল ইতিমধ্যেই আঘাত হেনেছে ওমান, সৌদি আরব, কুয়েত-সহ মধ্য প্রাচ্যের একাধিক দেশে। এর আগে সোশ্যাল মিডিয়া এক্সে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন “ইরান ইতিমধ্যেই আক্রমণ শুরু করেছে। তাঁরা আরও জানিয়েছে তাঁরা আরও আক্রমণ করবে। কিন্তু, আমি বলব তাঁরা যেন এটা না করে। কারণ এটা করলে তাঁদের ফল ভুগতে হবে।”
কী বললেন ট্রাম্প?
কী বললেন ট্রাম্প?
advertisement

একইসঙ্গে ইরানের এই হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেছে কুয়েত। কুয়েতের বিদেশ দফতরের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া এক্সে রবিবার লেখা হয়, “আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যে ভাবে ওমানে আঘাত হানা হয়েছে তা সত্যিই লজ্জাজনক।”

সেরা ভিডিও

আরও দেখুন
শারীরিক বাধা তুড়ি মেরে ওড়ালেন একদল যুবক, মাঠে তান্ডব দেখে লোম খাড়া হয়ে যাবে
আরও দেখুন

এর কিছু পরেই ইরানের ন্যাশনাল সিকিউরিটির সেক্রেটারি আলি লারিজানি লেখেন “গতকাল ইরান আমেরিকা এবং ইজরায়েলের দিকে মিসাইল ছোড়া হয়েছে। আর তা সত্যিই ক্ষতি করেছে। আজকে আমরা এমন আঘাত হানব যা কেউ কোনও অভিজ্ঞতাও করেনি।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran- Israel Conflict: হুমকি-পাল্টা হুমকি! ইরানের প্রত্যাঘাত ভয়ঙ্কর হতে পারে, হুঁশিয়ারি ট্রাম্পের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল