TRENDING:

Haiti President Jovenel Moise murder: সাংঘাতিক! বাড়িতে ঢুকে হাইতির প্রেসিডেন্টকে গুলি করে হত্যা করল দুষ্কৃতীরা

Last Updated:

Haiti President Jovenel Moise assassinated: ৫৩ বছরের প্রেসিডেন্টের খুনের ঘটনা দেশবাসীকে জানান দেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লোঁদ জোসেফ ৷ হাইতির মানুষদের শান্ত থাকার আর্জি জানিয়েছেন তিনি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পোর্ট-অউ-প্রিন্স: নিজের বাড়িতেই নৃশংসভাবে খুন হলেন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোয়েস ৷ রাতের অন্ধকারে প্রেসিডেন্টের বাড়িতে ঢুকে তাঁকে খুন করল একদল দুষ্কৃতী ৷ খুনিদের পরিচয় এখনও জানা যায়নি ৷ ৫৩ বছরের প্রেসিডেন্টের খুনের ঘটনা দেশবাসীকে জানান দেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লোঁদ জোসেফ ৷ হাইতির মানুষদের শান্ত থাকার আর্জি জানিয়েছেন তিনি ৷
advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার রাত ১টা নাগাদ প্রেসিডেন্টের বাসভবনে একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী ঢুকে জোভেনেল মোয়েসকে গুলি করে হত্যা করেন ৷ কীভাবে কড়া নিরাপত্তার বেষ্টনী টপকে তারা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকেছিল, তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

বন্দুকবাজদের হামলায় প্রেসিডেন্টের মৃত্যুর পাশাপাশি গুরুতর জখম হন তাঁর স্ত্রী-ও ৷ তিনি এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ৷ তবে মোয়েসের হত্যাকারীরা হাইতির বাসিন্দা না হয়ে অন্য দেশেরও হতে পারে বলে অনুমান করা হচ্ছে ৷ কারণ দুষ্কৃতীরা নিজেদের মধ্যে অন্য ভাষায় কথা বলছিল বলে জানা গিয়েছে ৷ জোভেনেল মোয়েসকে খুনের চক্রান্ত অনেক আগের থেকেই শুরু হয়েছিল ৷ শেষপর্যন্ত দুষ্কৃতীদের হাত থেকে বাঁচতে পারলেন না হাইতির প্রেসিডেন্ট ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Haiti President Jovenel Moise murder: সাংঘাতিক! বাড়িতে ঢুকে হাইতির প্রেসিডেন্টকে গুলি করে হত্যা করল দুষ্কৃতীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল