TRENDING:

পাকিস্তানের সাধারণ নির্বাচনে প্রার্থী হাফিজ সাইদের ছেলে ও জামাই

Last Updated:

পাকিস্তানের সাধারণ নির্বাচনে লড়ছেন জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সাইদের ছেলে এবং জামাই ৷ পঞ্জাব প্রেদেশ থেকে লড়ছেন তারা, এমনই খবর বিভিন্ন পাকিস্তানি সংবাদমাধম্যে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইসলামাবাদ: পাকিস্তানের সাধারণ নির্বাচনে লড়ছেন জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সাইদের ছেলে এবং জামাই ৷ পঞ্জাব প্রেদেশ থেকে লড়ছেন তারা, এমনই খবর বিভিন্ন পাকিস্তানি সংবাদমাধম্যে ৷ পাকিস্তানের নির্বাচন কমিশনও গ্রহণ করেছেন সাইদের ছেলে এবং জামাইয়ের মনোনয়ন ৷ সাধারণ নির্বাচনে ৯১নম্বর সিট এবং ১৩৩ নম্বর সিটের প্রার্থী হিসেবে লড়ছেন সাইদের ছেলে হাফিজ তালাহ সাইদ এবং জামাই হাফিজ খালিদ ওয়ালিদ ৷
advertisement

আরও পড়ুন নারীবাদে খাটো হয় মায়েদের ভূমিকা, ইমরানের মতে সোশ্যাল মিডিয়ায় ঝড়

আল্লাহু-অখবর-তেহরিক দলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা ৷ ১৫ বছরের এই দলের খুব বেশি পরিচিতি তৈরি হয়নি বলেই জানা যাচ্ছে ৷ তবে প্রশ্ন উঠছে এই দুই প্রার্থীর পরিচয় নিয়েই ৷ মুম্বই হামলায় নাম জড়িয়েছে হাফিজ সাইদের ৷ এছাড়া একাধিক জঙ্গি কার্যকলাপে নাম জড়িয়েছে তার ও তার দলের ৷ ইতিমধ্যেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তার দল জামাত-উদ-দাওয়াকে ৷ আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করা হয়েছে তাকেও ৷

advertisement

আরও পড়ুন কন্যাসন্তানের জন্ম দিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

তারপরও তার ছেলে ও জামাই কীভাবে পাকিস্তানের সাধারণ নির্বাচনে অংশ নিতে পারে ? এই প্রশ্নই উঠছে ৷ এর ফলে গণতান্ত্রিক লড়াইয়ে জঙ্গি কার্যকলাপে প্রভাব পড়বে না ? এই প্রশ্নই ভাবাচ্ছে বিশেষজ্ঞদের ৷ পাকিস্তানের সাধারণ ও প্রাদেশিক নির্বাচনে লড়ছেন মোট ২৬৫ প্রার্থী ৷ ভোট গ্রহণ হবে ২৫ জুলাই ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
পাকিস্তানের সাধারণ নির্বাচনে প্রার্থী হাফিজ সাইদের ছেলে ও জামাই