TRENDING:

General Knowledge: বলুন তো কোন দেশের ক্যালেন্ডারে ১ বছরে ১৩ টা মাস? সেখানে এখনও চলছে ২০১৭ সাল! সে দেশের নাম জানেনই না ৯৯% মানুষ

Last Updated:

General Knowledge: বিশ্বে এমন দেশও আছে যেখানে এক বছরে আছে ১৩ টা মাস৷ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি৷ এখানেই শেষ নয়৷ এই দেশ ৭ বছর পিছিয়ে আছে বিশ্বের বাকি অংশের তুলনায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিশ্বে বৈচিত্র্যের শেষ নেই৷ বিশ্বাস, অনুভূতি, সংস্কৃতির দিক দিয়ে প্রচুর পার্থক্য থাকে এক দেশ থেকে অন্য দেশে৷ তবে সাধারণত ক্যালেন্ডারের দিক দিয়ে এক সূত্রে বাঁধা থাকে সব দেশ৷ কিন্তু সেখানেও আছে ভিন্নতা৷ বিশ্বে এমন দেশও আছে যেখানে এক বছরে আছে ১৩ টা মাস৷ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি৷ এখানেই শেষ নয়৷ এই দেশ ৭ বছর পিছিয়ে আছে বিশ্বের বাকি অংশের তুলনায়৷
ইথিওপিয়ার নিজস্ব ক্যালেন্ডারে আছে ১৩ টা মাস
ইথিওপিয়ার নিজস্ব ক্যালেন্ডারে আছে ১৩ টা মাস
advertisement

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও৷ সেখানে বলা হয়েছে ইথিওপিয়ার নিজস্ব ক্যালেন্ডারে আছে ১৩ টা মাস৷ ত্রয়োদশতম মাসে মাত্র ৫ দিন আছে৷ লিপ ইয়ারে থাকে ৬ দিন৷ বিশ্বের বাকি অংশে ২০২৪ এসে গেলেও ইথিওপিয়ায় নতুন বছর শুরু হবে ১১ সেপ্টেম্বর৷ এই পার্থক্যের কারণ হল ইথিওপিয়া এখনও প্রাচীন বর্ষপঞ্জী বা ক্যালেন্ডার অনুসরণ করে৷ এই বর্ষগণনার হিসেব খ্রিস্টীয় ৫২৫ অব্দে তৈরি করেছিল রোমানরা৷ সেটাই এখনও মেনে চলছে আফ্রিকার দেশ ইথিওপিয়া৷

advertisement

ইতিহাসের দিক থেকেও ইথিওপিয়া বৈচিত্রপূর্ণ৷ এটা একমাত্র আফ্রিকান দেশ, যাকে কোনওদিন গ্রেট ব্রিটেন অধিকার করতে পারেনি৷ মাত্র ৬ বছরের জন্য ইতালি জয় করেছিল এই দেশকে৷ পাশাপাশি, এই দেশকে কফির জন্মস্থান হিসেবেও ধরে নেওয়া হয়৷

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

যে প্রাচীন ক্যালেন্ডার নিয়ে এত আলোচনা, সেই ইথিওপিয়ান বর্ষপঞ্জীর নাম ‘গিজ ক্যালেন্ডার’৷ মাসের নামের দিক থেকেও গ্রেগরিয়ান ক্যালেন্ডারের থেকে এই বর্ষপঞ্জী আলাদা৷ এই ক্যালেন্ডারের প্রথম মাসের নাম ‘মেসকেরেম’৷ গ্রেগরিয়ান ক্যালেন্ডারের (যে ক্যালেন্ডার বর্তমানে পৃথিবীতে ব্যবহৃত ও প্রচলিত) ১১ সেপ্টেম্বরে নতুন বছর শুরু হয় গিজ ক্যালেন্ডারে৷ মেসকেরেম-এর পর যে মাসগুলি পর পর আসে, সেগুলি হল টিকিমট, হিদার, তাহাস, তির, ইয়াকাটিট, ম্যাগাবিট, মিয়াজিয়া, গিনবট, সেনে, হ্যামলে, নেহাসা এবং শেষ তথা ত্রয়োদশতম মাস প্যাগিউম৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
General Knowledge: বলুন তো কোন দেশের ক্যালেন্ডারে ১ বছরে ১৩ টা মাস? সেখানে এখনও চলছে ২০১৭ সাল! সে দেশের নাম জানেনই না ৯৯% মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল