TRENDING:

Fact Check: কান্দাহারের আকাশে হেলিকপ্টার থেকে ঝুলছে ‘মৃতদেহ’, ঘটনাটি কি আদৌ সত্যি?

Last Updated:

Fact Check: ওই ঘটনারই অন্যান্য ভিডিওতে দেখা যায় যে লোকটি জীবিত এবং তিনি পরে আছেন হেলিকপ্টার থেকে ঝুলে থাকার জন্য বিশেষ সরঞ্জাম। তাই ওই ব্যক্তি যে মৃত নয়, তা স্পষ্ট ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কান্দাহার: আফগানিস্তান থেকে আমেরিকান সেনা বিদায় নিয়েছে খুব বেশিদিন হয়নি ৷ এর মধ্যেই কান্দাহারের (Kandahar) একটি ভিডিও ভাইরাল হয় ৷ যেখানে দেখা যায়, হেলিকপ্টার থেকে একজন ব্যক্তি শূন্যে ঝুলছেন ৷ ভিডিওয়ে দেখতে পাওয়া ওই মানুষটিকে মৃত বলে দাবি করা হয় ৷ কিন্তু Fact Check-এর পর স্পষ্ট যে ওই দাবি মিথ্যে। ওই ঘটনারই অন্যান্য ভিডিওতে  দেখা যায় যে লোকটি জীবিত এবং তিনি পরে আছেন হেলিকপ্টার থেকে ঝুলে থাকার জন্য বিশেষ সরঞ্জাম। তাই ওই ব্যক্তি যে মৃত নয়, তা স্পষ্ট ৷
advertisement

তবে এমন ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি ৷ একাধিক সাংবাদিক এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন৷ তাঁদের অভিযোগ ছিল, কোনও একজন মানুষকে হত্যা করে তাঁর দেহ হেলিকপ্টারের সঙ্গে বেঁধে নিয়ে কান্দাহার প্রদেশের উপরে নজরদারি চালাতে বের হয় তালিবানরা৷ স্বভাবতই এই দৃশ্য যাঁরাই দেখেছেন, তাঁরাই শিউরে উঠেছেন৷ যদিও পরে ওই একই ঘটনার অন্যান্য ভিডিও দেখে বোঝা যায়, যে ওই ব্যক্তি মৃত নয় ৷ হেলিকপ্টার থেকে ঝুলে থাকার সাজ-সরঞ্জাম তিনি পরেই ছিলেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

ডেইলি মেইল-এ জানানো হয়েছে, গত মাসে আমেরিকার তরফে আফগানিস্তানে অতিরিক্ত সাতটি ব্ল্যাক হক হেলিকপ্টার পাঠানো হয়েছিল৷ এর পাশাপাশি গত কুড়ি বছরে আফগানিস্তানে মার্কিন বাহিনী যে পরিকাঠামো তৈরি করেছিল এবং সাজ সরঞ্জাম নিয়ে এসেছিল তার সবই পড়ে রয়েছে ৷ যদিও আফগানিস্তান ছাড়ার আগে কাবুল বিমানবন্দরে পড়ে থাকা নিজেদের ৭৩টি বিমান অকেজো করে দিয়ে যায় মার্কিন সেনা ৷ এর পাশাপাশি ২৭টি হামভি যান, অত্যাধুনিক সাজ সরঞ্জাম, রকেট ডিফেন্স সিস্টেমও অকেজো করে দিয়ে গিয়েছে মার্কিন সেনা ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Fact Check: কান্দাহারের আকাশে হেলিকপ্টার থেকে ঝুলছে ‘মৃতদেহ’, ঘটনাটি কি আদৌ সত্যি?
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল