Tarique Rahman: বাংলাদেশের প্রধানমন্ত্রীর কতদূর পড়াশোনা? সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ভাইরাল ‘ইঞ্জিনিয়ার তারেক’
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
সোশ্যাল মিডিয়ায় হঠাৎ কেন ভাইরাল ‘ইঞ্জিনিয়ার তারেক’৷ কোথা থেকে শুরু, কেনই বা শুরু৷ বাংলাদেশ মন্ত্রিসভার শপথগ্রহণের পরেও থামছে না বিতর্ক৷
advertisement
1/9

গত মঙ্গলবারই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেছেন বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান৷ গত ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ২৯৭টি আসনের মধ্যে ২০৯টিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি৷ আর তারপর থেকেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে ‘ইঞ্জিনিয়ার’ পোস্ট৷ শুরু হয়েছে ট্রোল৷ সত্যিই কি তারেক রহমান ইঞ্জিনিয়ার?
advertisement
2/9
কেউ লিখছেন, ‘লন্ডন থেকে ইঞ্জিনিয়ার পাশ’? প্রসঙ্গত, গত ১৭ বছর ব্রিটেনে স্বেচ্ছআ নির্বাসনে ছিলেন খালেদা জিয়া পুত্র তারেক৷ আবার কেউ লিখলেন, ‘‘এই মানুষটা একমাত্র, যিনি কোনওরকম শিক্ষাগত যোগ্যতা ছাড়াই ইঞ্জিনিয়ার হয়ে গেছেন৷’’
advertisement
3/9
তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা আসলে কী? বিএনপি চেয়ারম্যান তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী হলফনামা বলেছে, তারকে রহমানের হায়ার সেকেন্ডারি স্তরের সার্টিফিকেট রয়েছে৷ যা দ্বাদশ শ্রেণির সমান৷ Pic: AI Generated
advertisement
4/9
হঠাৎ করেই তারেক রহমানকে ‘ইঞ্জিনিয়ার’ বলতে শুরু করেছে নেটিজেনরা৷ কোথা থেকে শুরু এই ঘটনার? বাংলাদেশের নির্বাচনের ফলপ্রকাশের পর সে দেশের ছাত্রযুব আন্দোলনকারীদের রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপ)-র নেতা নাসীরউদ্দীন পটওয়ারী ফেসবুকে একটি কটাক্ষমূলক পোস্ট করেন৷
advertisement
5/9
ওই পোস্টে নাসীরউদ্দীন লিখেছিলেন, ‘‘অভিনন্দন! ইঞ্জিনিয়ার তারেক রহমান৷ জাতীয় নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের ১৩ তম ব্যাচে সফল হওয়ার জন্য আপনার সাফল্যকে অভিনন্দন৷’’
advertisement
6/9
গত ১৪ ফেব্রুয়ারি পটওয়ারীর লেখা সেই পোস্ট হু হু করে ভাইরাল হয়ে যায়৷ প্রচুর প্রচুর মানুষ এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে থাকেন৷ বেনো জলের মতো ঢুকতে থাকে ‘মিম’৷ তারেক রহমানের বিভিন্ন AI-generated ছবি ছড়িয়ে পড়তে থাকে৷
advertisement
7/9
প্রকৃতপক্ষে, এনসিপি-জামা জোট তারেক রহমানদের বিরুদ্ধে নির্বাচনে কারচুরি অর্থাৎ, ‘ইঞ্জিনিয়ারং’ করার অভিযোগ তুলেছেন৷ এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া দাবি করেছেন যে, ‘‘ফলাফল কারচুপির স্পষ্ট প্রমাণ রয়েছে’’, একাধিক নির্বাচনী এলাকায় অনিয়মের অভিযোগ করেছেন।
advertisement
8/9
প্রচলিত রীতির বাইরে গিয়ে এ বার শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ ভবনের সাউথ প্লাজায়, খোলা আকাশের নীচে। সাধারণত বঙ্গভবনে রাষ্ট্রপতির সরকারি বাসভবনে এই অনুষ্ঠান হয়ে থাকে। রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয় পুরো অনুষ্ঠান। তারেক রহমানের সঙ্গে একাধিক মন্ত্রিসভার সদস্যও শপথ নেন।
advertisement
9/9
শপথবাক্য পাঠ করে তারেক রহমান বলেন, “আমি আইন অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব।”