TRENDING:

Iran Earthquake Today: যুদ্ধের মাঝেই কেঁপে উঠল ইরানের মাটি! দক্ষিণ ইরানে অনুভূত ভূমিকম্প

Last Updated:

Earthquake Today in Iran: যুদ্ধ পরিস্থিতির মাঝেই দক্ষিণ ইরানের গেরাশ অঞ্চলে অনুভূত হল ভূমিকম্প৷ সূত্রের খবর, রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৩৷ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি বলেই ইরানের সংবাদমাধ্যমে প্রকাশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তেহরান: যুদ্ধ পরিস্থিতির মাঝেই কেঁপে উঠল ইরানের মাটি৷ মঙ্গলবার দক্ষিণ ইরানের গেরাশ অঞ্চলে অনুভূত হল ভূমিকম্প৷ রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৩৷ ইতিমধ্যেই যৌথভাবে ইরানের উপর হামলা চালিয়েছে আমেরিকা এবং ইজরায়েল৷ দেশের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই অনুভূত হল কম্পন৷ তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি বলেই ইরানের সংবাদমাধ্যমে প্রকাশ৷
যুদ্ধের মাঝেই কেঁপে উঠল ইরানের মাটি! দক্ষিণ ইরানে অনুভূত ভূমিকম্প
যুদ্ধের মাঝেই কেঁপে উঠল ইরানের মাটি! দক্ষিণ ইরানে অনুভূত ভূমিকম্প
advertisement

অন্যদিকে, ক্রমাগত ইজরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় গত রবিবারই নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই৷ পাল্টা হামলা চালাচ্ছে ইরানও৷ ইরানের ড্রোন হামলার মুখে পড়েছে সৌদি আরব তথা বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার। সোমবার সৌদি আরবের রাস-তানুরায় বিশ্বের বৃহত্তর তেল উৎপাদক সংস্থা ‘সৌদি অ্যারামকো’-র তেল শোধনাগারে আঘাত হানে ইরানের ড্রোন। সেই হামলার ভয়াবহ স্যাটেলাইট ছবি এখন সামনে এসেছে ৷ সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার অ্যারামকোতে আঘাত হেনেছে ইরানের ড্রোন। হামলার ফলে রাস তানুরা শোধনাগারের সব কাজ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

advertisement

আরও পড়ুন: ‘কার্যত সীমাহীন অস্ত্র রয়েছে…’! ইরানের সঙ্গে সংঘাতের মাঝেই বড় ইঙ্গিত দিলেন ট্রাম্প? ‘প্রস্তুত আমেরিকা’, কেন লিখলেন আমেরিকার প্রেসিডেন্ট

আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই জানা গিয়েছে৷ সোমবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) ৩৫ সদস্য দেশের বোর্ড অব গভর্নরস–এর বৈঠক হয়। এরপর নাজাফি বলেন, রবিবারও তারা আবারও ইরানের শান্তিপূর্ণ ও সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা করেছে।’ কোন পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা হয়েছে। জবাবে তিনি বলেন, ‘নাতাঞ্জ’।

advertisement

আরও পড়ুন: হোলিকা দহনের দিনেই চন্দ্রগ্রহণ! গ্রহণের সময় কী করা উচিত? গ্রহণের পর অবশ্যই করুন এইসব কাজ, পরামর্শ দিলেন প্রেমানন্দ মহারাজ

সেরা ভিডিও

আরও দেখুন
উৎসবের দিনে ত্রাহি ত্রাহি রব, কাঁথি স্টেশনের সামনে ভয়াবহ আগুন! স্থানীয়দের চোখেমুখে আতঙ্ক
আরও দেখুন

ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা জোরদার হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তেহরান থেকে প্রায় ৮০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত কেরমান এয়ার বেসে হামলায় অন্তত ১৩ জন ইরানি সেনা নিহত হয়েছেন। ইরানের কিছু সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, সামরিক হেলিকপ্টার থাকা এই ঘাঁটিটিই ছিল হামলার লক্ষ্য।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran Earthquake Today: যুদ্ধের মাঝেই কেঁপে উঠল ইরানের মাটি! দক্ষিণ ইরানে অনুভূত ভূমিকম্প
Open in App
হোম
খবর
ফটো
লোকাল