TRENDING:

প্রবল অর্থ সংকট পাকিস্তানে! টাকা তুলতে নওয়াজের মোষগুলি বেচলেন ইমরান

Last Updated:

ঋণের ভারে জর্জরিত পাকিস্তান৷ তাই যে ভাবে হোক টাকা জোগাড় করতে মরিয়া ইমরান খান৷ পাক সরকার ইতিমধ্যেই ৬১টি লাক্সারি গাড়ি নিলামে তুলে ২০০ মিলিয়ন পাকিস্তানি টাকা তুলেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইসলামাবাদ: আর্থিক সংকটে ধুঁকছে পাকিস্তান সরকার৷ কিছু টাকা তুলতে শেষমেশ মোষ বিক্রি করতে হল দেশের নয়া প্রধানমন্ত্রী ইমরান খানকে৷ প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাড়িতে পোষা ৮টি মোষ নিলামে তুলে ২৩ লক্ষ টাকা তুলল ইমরান খান সরকার৷
advertisement

ঋণের ভারে জর্জরিত পাকিস্তান৷ তাই যে ভাবে হোক টাকা জোগাড় করতে মরিয়া ইমরান খান৷ পাক সরকার ইতিমধ্যেই ৬১টি লাক্সারি গাড়ি নিলামে তুলে ২০০ মিলিয়ন পাকিস্তানি টাকা তুলেছে৷ মোট ১০২টি লাক্সারি গাড়ি নিলামে তুলছে ইমরান খান সরকার, যার মধ্যে বুলেট প্রুফ গাড়িও রয়েছে৷ জানা গিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মোষগুলি বেশির ভাগি কিনে নিয়েছেন শরিফের সমর্থকরা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফুচকার দামে পাবেন এক প্লেট চিকেন মোমো! মাত্র ২০ টাকায় ভরবে পেট, হবে 'দিল খুশ'
আরও দেখুন

ইসলামাবাদের এক বাসিন্দা আলির কথায়, 'আমি একটি মোষ কিনেছি৷ এই মোষ আমাদের নেতা নওয়াজ শরিফ ও বোন মরিয়ম নওয়াজের স্মৃতি বাড়িতে রাখতে চাই৷' পাকিস্তানের আর্থিক অবস্তা এতটাই খারাপ যে, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার থেকে ফের বেল-আউট প্যাকেজ নিচ্ছে ইসলামাবাদ৷ ১৯৮০ সাল থেকে এই নিয়ে ১৩ বার৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
প্রবল অর্থ সংকট পাকিস্তানে! টাকা তুলতে নওয়াজের মোষগুলি বেচলেন ইমরান