TRENDING:

'ভাল ছাত্র, কিন্তু নার্ভাস', রাহুল গান্ধি সম্পর্কে মত বারাক ওবামার

Last Updated:

২০১৭ সালের ডিসেম্বর মাসে রাহুলের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল বারাক ওবামার৷ সেই সময় রাহুল গান্ধি কংগ্রেসের সহ সভাপতি ছিলেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রেসিডেন্ট থাকাকালীন বিশ্বের বিভিন্ন প্রান্তের রাষ্ট্রনেতা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা হয়েছিল তাঁর৷ সেই অভিজ্ঞতা থেকেই বিশ্বের প্রথমসারির রাজনৈতিক নেতাদের নিয়ে স্মৃতিচারণা করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ সম্প্রতি তা বই আকারে প্রকাশিতও হয়েছে৷ সেখানেই কংগ্রেস নেতা রাহুল গান্ধির রাজনৈতিক পরিপক্কতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ৷ ২০১৭ সালের ডিসেম্বর মাসে রাহুলের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল ওবামার ৷
advertisement

'আ প্রমিসড ল্যান্ড' নামে বারাক ওবামার এই বইটিতে আমেরিকা-সহ বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাদের সম্পর্কে ওবামার ব্যক্তিগত অভিমত উঠে এসেছে৷ ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট থাকার সুবাদে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সঙ্গেও পরিচয় ঘটে ওবামার৷ প্রাক্তন প্রধানমন্ত্রীর দায়বদ্ধতারও প্রশংসা উঠে এসেছে ওবামার স্মৃতিচারণায়৷ কিন্তু সবকিছু ছাপিয়ে গিয়েছে রাহুল গান্ধিকে নিয়ে করা তাঁর মন্তব্যয়৷

advertisement

'দ্য নিউ ইয়র্ক টাইমস'-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কংগ্রেস নেতা সম্পর্কে ওবামা লিখেছেন, 'রাহুল গান্ধি কিছুটা নার্ভাস, তাঁর ভাবনাচিন্তাগুলিও যেন সম্পূর্ণ সংগঠিত হয়নি৷ দেখে মনে হয় তিনি এমন একজন ছাত্র যে শিক্ষককে খুশি করতে ভাল ভাবে প্রস্তুতি নিয়েছে, কিন্তু বিষয়টা সম্পর্কে সেভাবে আগ্রহী নয়৷'

সেরা ভিডিও

আরও দেখুন
ফুচকার দামে পাবেন এক প্লেট চিকেন মোমো! মাত্র ২০ টাকায় ভরবে পেট, হবে 'দিল খুশ'
আরও দেখুন

২০১৭ সালের ডিসেম্বর মাসে রাহুলের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল বারাক ওবামার ৷ সেই সময় রাহুল গান্ধি কংগ্রেসের সহ সভাপতি ছিলেন৷ ওবামার সঙ্গে সাক্ষাতের সেই ছবি ট্যুইটও করেছিলেন রাহুল৷ ২০১৫ সালে ভারতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথিও ছিলেন বারাক ওবামা৷ সেই সময়ে নরেন্দ্র মোদির সঙ্গে মন কী বাত-এর একটি পর্বেও অংশ নিয়েছিলেন তিনি৷ নিজের স্মৃতিচারণায় সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সৎ এবং বিশ্বাসী একজন মানুষ হিসেবে বর্ণনা করেছেন বারাক ওবামা৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
'ভাল ছাত্র, কিন্তু নার্ভাস', রাহুল গান্ধি সম্পর্কে মত বারাক ওবামার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল