TRENDING:

Ayatollah Khamenei Wife Death: শনিবার থেকে কোমায় ছিলেন, আমেরিকা-ইজরায়েলের হামলায় মৃত খামেনেইয়ের স্ত্রীও! জানাল ইরান

Last Updated:

ইরানের সরকারি সংবাদমাধ্যম প্রেস টিভি-র প্রতিবেদন অনুযায়ী, আজ, সোমবার মৃত্যু হয়েছে খামেনেইয়ের স্ত্রীর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শুধু আয়াতোল্লাহ খামেনেই নয়, আমেরিকা এবং ইজরায়েলের যৌথ হামলায় মৃত্যু হল তাঁর স্ত্রী মানসোরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহেরও৷ ইরানের সরকারি সংবাদমাধ্যমেই এই খবর জানানো হয়েছে৷
খামেনেইয়ের স্ত্রীরও মৃত্যু৷
খামেনেইয়ের স্ত্রীরও মৃত্যু৷
advertisement

জানা গিয়েছে, গত শনিবার মার্কিন ও ইজরায়েলি হামলায় খামেনেইয়ের মৃত্যু হলেও গুরুতর আহত হয়েছিলেন তাঁর স্ত্রী৷ শনিবার থেকেই কোমায় ছিলেন খামেনেইয়ের স্ত্রী৷

গত শনিবারের হামলায় ৮৬ বছরের খামেনেই ছাড়াও তাঁর মেয়ে, জামাই, পুত্রবধূ এবং নাতিরও মৃত্যু হয়েছিল৷ যদিও খামেনেইয়ের স্ত্রীর মৃত্যু সম্পর্কে এই মুহূর্তে বিশদে আর কোনও তথ্য পাওয়া যায়নি৷

advertisement

আরও পড়ুন: ইরান নয়, কুয়েতে আমেরিকার তিন তিনটি যুদ্ধ বিমান গুলি করে নামাল কারা? মুখ খুলল মার্কিন সেনা

খামেনেইয়ের স্ত্রী বাঘেরজাদেহ জনসমক্ষে প্রায় আসতেনই না৷ খামেনেইয়ের সঙ্গে ছ জন সন্তান রয়েছে তাঁর৷ বাঘেরজাদেহের বাবা মহম্মদ ইসমাইল খোজাস্তেহ বাঘেরজাদেহ মাসাদের একজন নামকরা ব্যবসায়ী ছিলেন৷ বাঘেরজাদেহর ভাই হাসান ইরানের সরকারি সংবাদমাধ্যম আইআরআইবি-র প্রাক্তন ডেপুটি ডিরেক্টর পদে ছিলেন৷

advertisement

খামেনেইয়ের মৃত্যুর পর চল্লিশ দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করেছে ইরান৷ পৃথিবীর একাধিক দেশেও খামেনেইকে হত্যার প্রতিবাদ করা হয়েছে৷ ভারতেও অনেক জায়গায় খামেনেইয়ের মৃত্যুতে শোক মিছিল বেরিয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

গত শনিবার থেকে ইরানের একাধিক লক্ষ্যে হামলা চালিয়েছে ইজরায়েল এবং আমেরিকা৷ খামেনেইয়ের মৃত্যুর পর যে সংঘাত দু পক্ষের মধ্যে শুরু হয়েছে তা দুবাই, বাহরিন, ইরাক সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ছড়িয়ে পড়েছে৷ তেহরান জানিয়েছে, ওই অঞ্চলে থাকা মার্কিন সেনাঘাঁটিগুলিতেই হামলা চালাচ্ছে তারা৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Ayatollah Khamenei Wife Death: শনিবার থেকে কোমায় ছিলেন, আমেরিকা-ইজরায়েলের হামলায় মৃত খামেনেইয়ের স্ত্রীও! জানাল ইরান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল