TRENDING:

জোড়া সন্ত্রাসবাদী হামলায় আতঙ্ক পাকিস্তানে, মৃত কমপক্ষে ১৮

Last Updated:

পর পর দুটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান ৷ পেশোয়ারের মর্দান শহরে জেলা দায়রা আদালতের বাইরে পর পর দুটি বিস্ফোরণে কমপক্ষে ১৭ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ গুরুতর আহত হয়েছেন প্রায় ৫২ জন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পেশোয়ার: পর পর দুটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান ৷ পেশোয়ারের মর্দান শহরে জেলা দায়রা আদালতের বাইরে পর পর দুটি বিস্ফোরণে কমপক্ষে ১৭ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ গুরুতর আহত হয়েছেন প্রায় ৫২ জন ৷
advertisement

অন্যদিকে, এই আত্মঘাতী বিস্ফোরণের কয়েকঘণ্টা আগে শুক্রবার সকালে ভোর পাঁচটা পঞ্চাশ মিনিটে আফগান-পাক সীমান্তের কাছে পেশোয়ারের এক ক্রিশ্চান কলোনীতে আত্মঘাতী হামলা চালায় চার জঙ্গি ৷ খবর পেয়েই এলাকাটি ঘিরে ফেলে পাক সেনাবাহিনী ৷ হেলিকপ্টার নিয়ে জঙ্গিদের মোকাবিলা করতে নামে পাক সেনা ৷ পাক সেনা সূত্রে খবর, গুলির লড়াইয়ে মৃত্যু হয় চারজন সন্ত্রাসবাদীরই মৃত্যু হয়েছে ৷

advertisement

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই পেশোয়ারের জেলা-দায়রা আদালতের বাইরে হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটায় এক সন্ত্রাসবাদী ৷ আদালতের মূল প্রবেশ পথের সামনে তখন বহু সাধারণ মানুষের ভিড় ছিল ৷ সেই ভিড়ের মধ্যে হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণের পরই শরীরে বোমা বাঁধা আত্মঘাতী জঙ্গি নিজেকেও উড়িয়ে দেয় ৷

বিপর্যয় মোকাবিলা দলের চিফ হরিশ হাবিব জানিয়েছেন, ‘প্রথম বিস্ফোরণটি ছোট হলেও পরের বিস্ফোরণটি বড়সড় ক্ষতি করে ৷ ’ একইসঙ্গে হরিশ হাবিবের থেকে পাওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত ১২ জন আইনজীবী সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী ও সাধারণ মানুষের মৃতদেহ উদ্ধার হয়েছে ৷ বিস্ফোরণের তীব্রতা দেখে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান ৷ এখনও পর্যন্ত ৫২ জন আহত মানুষকে উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা দল ৷

advertisement

পাকিস্তানে আইন বিভাগের উপর এই নিয়ে দ্বিতীয়বার জঙ্গি হামলার ঘটনা ঘটল ৷ গত মাসে বালুচিস্তান প্রদেশের দক্ষিণে কোয়েট্টা অঞ্চলে বিস্ফোরণে ৭০ জন মানুষের মৃত্যু হয় ৷ মৃতদের মধ্যেই অধিকাংশ ছিলেন দক্ষ আইনজীবী ৷ হামলার ঘটনায় কোয়েট্টা শহর প্রায় আইনজীবী-শূন্য হয়ে পড়েছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠ মন্দিরে এলে দেখা হবে না সন্ধ্যা আরতি!মন্দির কমিটির বড় সিদ্ধান্তে কিছুটা হতাশ হবেন
আরও দেখুন

ক্রিশ্চান কলোনীতে জঙ্গিদের নিকেশের পর সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে পাক সেনা ৷ আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে সেনা সূত্রে জানা গিয়েছে ৷ জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে আধাসামরিক বাহিনীর দুই সেনা, এক পুলিশকর্মী এবং দুই নিরাপত্তারক্ষীর গুরুতর জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে ৷ পরিসংখ্যান বলছে, সাম্প্রতিককালে পাকিস্তানে সংখ্যালঘু শ্রেণীর ওপর আক্রমণের হার আগের থেকে বেড়ে গিয়েছে ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
জোড়া সন্ত্রাসবাদী হামলায় আতঙ্ক পাকিস্তানে, মৃত কমপক্ষে ১৮