সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই ভাঙচুরের ছবি সামনে এসেছে। সেখানেই দেখা যাচ্ছে বিক্ষুব্ধ জনতা দূতাবাসের মধ্যে ঢুকে পড়ে। সূত্রের খবর, দূতাবাসের কিছুটা অংশে আগুনও লাগিয়ে দেওয়া হয়।
advertisement
সংবাদসংস্থা সূত্রে খবর, পাকিস্তানি পুলিশ এবং প্যারামিলিটারি বাহিনী বিক্ষোভরত জনতাকে প্রথমে ছত্রভঙ্গ করতে সফল হলেও, কিছু পরেই তাঁরা দূতাবাসের সামনের ব্যারিকেড ভেঙে ঢুকে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে গুলি চালায় নিরাপত্তারক্ষাবাহিনী। আর এতেই মোট ৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
রবিবার সকালেই ইরানের সরকারি সংবাদসংস্থা শিয়া ধর্মগুরু তথা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনিইর মৃত্যুর খবর নিশ্চিত করে। মূলত ইজরায়েল আর মার্কিন যৌথ বিমান হামলার জেরেই মৃত্যু হয়েছে বলে জানানো হয়। ইতিমধ্যেই ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করা হয়েছে।
আর এই খবর ছড়িয়ে পড়তেই গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বহু মানুষ। ইরাকের রাজধানী বাগদাদের সামনে মার্কিন দূতাবাসের সামনেও বিক্ষুব্ধ জনতার ভিড় দেখা যায়।
