TRENDING:

Iran USA Conflict: ইরান নয়, কুয়েতে আমেরিকার তিন তিনটি যুদ্ধ বিমান গুলি করে নামাল কারা? মুখ খুলল মার্কিন সেনা

Last Updated:

এ দিন সকালে কাতারের রাজধানী দোহাতেও বিস্ফোরণের জোরাল শব্দ শোনা যায়৷ যার ফলে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ৷ তৎপর হয় ইমার্জেন্সি সার্ভিসও৷ তবে বিস্ফোরণের সঠিক কারণ জানা যায়নি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কুয়েতের এয়ার ডিফেন্স সিস্টেমই ভুল করে তাদের তিনটি এফ ১৫ই যুদ্ধবিমান ধ্বংস করেছে বলে দাবি করল আমেরিকা৷ মার্কিন সেনার পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইরানের সঙ্গে আকাশপথে সংঘাতের মধ্যেই তাদের তিনটি বিমানকে গুলি করে নামায় কুয়েতের এয়ার ডিফেন্স সিস্টেম৷ তবে তিনটি বিমানে থাকা ছ জন চালকই নিরাপদে বিমান থেকে বেরিয়ে এসেছেন বলে মার্কিন সেনার পক্ষ থেকে দাবি করা হয়েছে৷
কুয়েতে ভেঙে পড়ে আমেরিকার তিনটি যুদ্ধবিমান৷
কুয়েতে ভেঙে পড়ে আমেরিকার তিনটি যুদ্ধবিমান৷
advertisement

এ দিন সকালেই কুয়েতের সেনাবাহিনী বিবৃতি দিয়ে জানিয়েছিল, সোমবার সকালে মার্কিন বায়ুসেনার একাধিক যুদ্ধবিমান কুয়েতের মাটিতে ভেঙে পড়েছে৷ যদিও কারা এই বিমানগুলি ধ্বংস করেছে, তা অবশ্য জানায়নি কুয়েতের সেনাবাহিনী৷

এরই মধ্যে একটি যুদ্ধবিমান ভেঙে পড়ার ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে৷ ইরান দাবি করেছিল, তারাই মার্কিন ওই যুদ্ধবিমানটি ধ্বংস করেছে৷ যদিও মার্কিন বাহিনী প্রথমেই দাবি করেছিল, বন্ধুত্বপূর্ণ গুলির কারণেই ওই যুদ্ধবিমানটি ভেঙে পড়েছে৷

advertisement

পরে মার্কিন সেনা বিবৃতি দিয়ে জানায়, ‘১ মার্চ রাত ১১.০৫ (ইস্টার্ন টাইম)-এ অপারেশন এপিক ফিউরি-এর অংশ তিনটি মার্কিন এফ ১৫ই যুদ্ধবিমান কুয়েতের মাটিতে ভেঙে পড়ে৷ প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বন্ধুত্বপূর্ণ গোলাবর্ষণের কারণেই বিমান তিনটি ভেঙে পড়েছে৷ ওই সময় আকাশপথে তীব্র সংঘাত চলছিল, ইরানের যুদ্ধবিমান, মিসাইল এবং ড্রোন থেকে হামলা চলছিল৷ তার মধ্যেই ভুলবশত কুয়েতের এয়ার ডিফেন্স ওই তিনটি মার্কিন যুদ্ধবিমানকে গুলি করে নামায়৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

মার্কিন সেনার বিবৃতিতে আরও জানানো হয়েছে, ওই তিনটি যুদ্ধবিমানে থাকা ছ জন পাইলটই নিরাপদে বেরিয়ে আসেন এবং তাঁদের উদ্ধার করা হয়েছে৷ ইরানের বিরুদ্ধে অভিযানে সহযোগিতা করার জন্য কুয়েতের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছে আমেরিকা৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran USA Conflict: ইরান নয়, কুয়েতে আমেরিকার তিন তিনটি যুদ্ধ বিমান গুলি করে নামাল কারা? মুখ খুলল মার্কিন সেনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল