TRENDING:

ল্যান্ডিংয়ের সময় ভয়ঙ্কর ঘটনা ! নিউইয়র্ক বিমানবন্দরে ট্রাকের সঙ্গে সংঘর্ষ এয়ার কানাডার বিমানের

Last Updated:

Air Canada Plane Collides With Firetruck: আমেরিকার ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের নোটিস অনুযায়ী, জরুরি ভিত্তিতে বিমানবন্দরে অবতরণ করছিল এয়ার কানাডার ওই বিমানটি। দুর্ঘটনায় অনেকে জখম হয়েছেন বলে খবর।

advertisement
টরন্টো: ভয়ঙ্কর ঘটনা নিউইয়র্কের লা গার্ডদিয়া বিমানবন্দরে! অবতরণের সময় রানওয়ের ট্রাকের সঙ্গে সংঘর্ষ এয়ার কানাডা এক্সপ্রেসের বিমানের। বিমানটি কানাডার মন্টরিয়েল থেকে এসেছিল ৷ কিন্তু ল্যান্ডিংয়ের সময়েই বিপত্তি ৷ দুর্ঘটনায় অনেকে জখম হয়েছেন বলে খবর। যদিও এনিয়ে সরকারি কোনও তথ্য এখনও সামনে আসেনি। দুর্ঘটনার পরেই বিমানবন্দরে উদ্ধারকাজ জারি রয়েছে।
নিউইয়র্ক বিমানবন্দরে ট্রাকের সঙ্গে সংঘর্ষ এয়ার কানাডার বিমানের (Photo: Social Media)
নিউইয়র্ক বিমানবন্দরে ট্রাকের সঙ্গে সংঘর্ষ এয়ার কানাডার বিমানের (Photo: Social Media)
advertisement

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, লা গার্ডিয়া এয়ারপোর্টে এয়ার কানাডার ওই বিমানের সঙ্গে একটি দমকলের ট্রাকের সংঘর্ষ হয়েছে। জানা গিয়েছে, এয়ার কানাডার CRJ ফ্লাইট AC৮৬৪৬, রানওয়ে ০৪/২২ পার হওয়ার চেষ্টা করার সময় ‘ট্রাক ১’ নামে চিহ্নিত একটি ফায়ার ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। ফ্লাইট-ট্র্যাকিং ডেটা দেখিয়েছে যে, সংঘর্ষের সময় বিমানটি অবতরণের পর মাটিতে চলছিল।

advertisement

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানটিতে বড়সড় ক্ষতি হয়েছে ৷ যদিও এই ছবিগুলোর সত্যতা এখনও যাচাই করা হয়নি। প্রাথমিক রিপোর্টে দেখা গিয়েছে যে এই ঘটনায় একাধিক মানুষ আহত হতে পারেন ৷ যদিও সঠিক সংখ্যাটা এখনও পরিষ্কার নয়।

আরও পড়ুন– ‘হরমুজ প্রণালী খোলাই আছে, তবে শর্তের সঙ্গে…’ যুদ্ধের মধ্যে ইরান কী শর্ত রেখেছে? ভারত এতে কতটা উপকার পাবে

advertisement

প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় ৭০ থেকে ১০০ জন এই ঘটনায় আহত হতে পারেন এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। তবে, এই সংখ্যাগুলো এখনও নিশ্চিত নয়।

আরও পড়ন– আধার আপডেট না করলে SBI YONO অ্যাপ কি ব্লক হয়ে যাবে? জেনে নিন সত্যিটা

সেরা ভিডিও

আরও দেখুন
সংসার-সন্তান সামলে স্বাবলম্বী মহিলারা! পুরুলিয়ার অনন্য মেলায় নারীশক্তির জয়জয়কার
আরও দেখুন

এখনও স্পষ্ট নয় যে এয়ারপোর্টের কাজকর্মে এর কোনও প্রভাব পড়েছে কিনা বা এই সংঘর্ষের কারণে ফ্লাইটগুলো দেরি হয়েছে বা অন্যত্র পাঠানো হয়েছে কিনা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
ল্যান্ডিংয়ের সময় ভয়ঙ্কর ঘটনা ! নিউইয়র্ক বিমানবন্দরে ট্রাকের সঙ্গে সংঘর্ষ এয়ার কানাডার বিমানের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল