TRENDING:

Searches For Wife: স্ত্রী নিখোঁজ দশ বছরেরও বেশি! প্রতি সপ্তাহে জলে ডুব স্বামীর, ভালবাসার এক বিরল নজির!

Last Updated:

‘ইউকো’তে নিখোঁজ হয়েছিলেন ব্যক্তির স্ত্রী৷ ঘটনার কয়েকদিন পর থেকে ওই স্থানে ঘোলা জলেই স্ত্রীর খোঁজে তিনি স্কুবা ডাইভিংশুরু করেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
টোকিও: ভালবাসা শব্দটা আজকের দিনে বড্ডো ক্লিশে হয়ে গিয়েছে৷ বিশেষ করে অপেক্ষা শব্দ, এতো কেবল বাংলা অভিধানেই খুঁজে পাওয়া যায়৷ কিন্তু সত্যি-ই কি তাই? এতটাই কমে আছে অনুভূতির বন্ধন! সম্ভবত না৷  এই অন্ধকার সময় এই প্রতিবেদন সেই এক আলোর খবর, ভালবাসায় অপেক্ষার খবর৷
দশ বছরেররও বেশি সময় ধরে নিখোঁজ স্ত্রীকে খুঁজে পাওয়ার আশায় প্রতি সপ্তাহে জলে ডুব দেন তিনি৷
দশ বছরেররও বেশি সময় ধরে নিখোঁজ স্ত্রীকে খুঁজে পাওয়ার আশায় প্রতি সপ্তাহে জলে ডুব দেন তিনি৷
advertisement

২০১১ সাল, বিধ্বংসী সুনামিতে ধংস্ব হয়ে গিয়েছিল জাপানের বিস্তৃত অঞ্চল৷ ফুকুসিমা অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল৷ সেই ভয়ঙ্কর বিপর্যয়ে নিঁখোজ হয়েছিল হাজার হাজর মানুষ৷

আরও পড়ুন: মৃত এইমস-এর চিকিৎসক, বাড়ি থেকে উদ্ধার মৃতদেহ, ফোন পেয়ে ঘটনাস্থলে দিল্লি পুলিশ

তাঁদের অনেককেই মৃত বলে ঘোষণা করা হয়েছিল৷ কিন্তু টাকামাতসু নামে এক ব্যক্তি তাঁর নিখোঁজ স্ত্রীর খোঁজ আজও চালাচ্ছেন৷ অন্তত তাঁর ভালবাসার মানুষটার দেহাবশেষটুকু যদি পাওয়া যায়৷ আর তার জন্য তিনি প্রতি সপ্তাহে জলের গভীরে ডুব দেন৷

advertisement

১১ মার্চ ২০১১ সালের অভিশপ্ত দিনের কথা জাপানের অনেকেই ভুলতে পারেননি৷ ২০,০০০-এর বেশি মানুষ নিহত হয়৷ ২,৫০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ হয়েছিলেন৷

আরও পড়ুন: বেঙ্গালুরুতে ভোর রাতে ধর্ষিতা তরুণী, আরজিকরের ঘটনার মাঝে আরও এক ভয়াবহতার নিদর্শন

ইউকোতে নিখোঁজ হয়েছিলেন টাকামাতসুর স্ত্রী৷ ঘটনার কয়েকদিন পর থেকে ওই স্থানে ঘোলা জলেই তিনি স্ত্রীর খোঁজে স্কুবা ডাইভিং করেন৷ সেই থেকে দশ বছরেররও বেশি সময় ধরে নিখোঁজ স্ত্রীকে খুঁজে পাওয়ার আশায় প্রতি সপ্তাহে জলে ডুব দেন তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

এই অন্ধকার সময়ে ভালবাসার, অপেক্ষার এমন ছবি দেখে এই আকালেও হয়তো স্বপ্ন দেখা যায়৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Searches For Wife: স্ত্রী নিখোঁজ দশ বছরেরও বেশি! প্রতি সপ্তাহে জলে ডুব স্বামীর, ভালবাসার এক বিরল নজির!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল