TRENDING:

বালুচিস্তানে মসজিদে বিস্ফোরণ,নিহত ৩০

Last Updated:

শনিবার ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের বালুচিস্তান ৷ শনিবার সন্ধেয় অশান্ত বালুচিস্তানের লাসবেলা জেলায় শাহ নোরানি মসজিদে বিস্ফোরণ ঘটে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইসলামাবাদ: শনিবার ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের বালুচিস্তান ৷ শনিবার সন্ধেয় অশান্ত বালুচিস্তানের লাসবেলা জেলায় শাহ নোরানি মসজিদে বিস্ফোরণ ঘটে ৷ পাকিস্তানের সংবাদ সংস্থা সূত্রে খবর, বিস্ফোরণে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে ৷ আহত প্রায় শতাধিক মানুষ ৷
advertisement

সংবাদ সংস্থা সূত্রে খবর, লাসবেলা জেলার শাহ নোরানি দরগায় সুফি নাচ ‘ধামাল’ চলাকালীনই আকস্মিক বিস্ফোরণ ঘটে ৷ ওই উৎসব উপলক্ষে দরগায় সেসময় প্রচুর মানুষ উপস্থিত ছিলেন ৷

বিস্ফোরণ ও বহু মানুষের হতাহতের কথা স্বীকার করে বিবৃতি দেন বালুচিস্তানের অভ্যন্তরীণমন্ত্রী সফররাজ বুগটি ৷ এধি ট্রাস্ট ফাউন্ডেশনের তরফ থেকে হাকিম লস্যি নামে এর উচ্চ পদস্থ আধিকারিক জানিয়েছেন, শিশু ও নারী মিলিয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে ৷ জখম অন্তত ১০০ জন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

লাসবেলার প্রত্যন্ত এলাকায় বিস্ফোরণটি ঘটায় সাহায্য পৌছতে বেশ কিছুটা বিলম্ব হয় ৷ তবে উদ্ধার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে ৷ অন্ধকার নেমে আসায় ধীরে চলছে উদ্ধারকাজ ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
বালুচিস্তানে মসজিদে বিস্ফোরণ,নিহত ৩০
Open in App
হোম
খবর
ফটো
লোকাল